সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
১৮ দিনেই শেষ হতে পারে এসএসসির লিখিত পরীক্ষা | চ্যানেল খুলনা

১৮ দিনেই শেষ হতে পারে এসএসসির লিখিত পরীক্ষা

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সারাদেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। ২ অক্টোবরের মধ্যে অর্থাৎ ১৮ দিনেই তত্ত্বীয় বা লিখিত পরীক্ষা শেষ করা হতে পারে। এরই মধ্যে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড পরীক্ষার সংশোধিত সময়সূচি তৈরি করে প্রস্তাবিত রুটিন আকারে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। মন্ত্রণালয় অনুমোদন দিলে তা প্রকাশ করা হবে বলে জানা গেছে।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। প্রতিদিন সকাল-বিকেল দুই ধাপে এ পরীক্ষা আয়োজন করা হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠান নিশ্চিত করতে পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হবে।

২০২২ সালের সংক্ষিপ্ত সিলেবাসে এ পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সময় তিন ঘণ্টার পরিবর্তে কমিয়ে দুই ঘণ্টা (বহু নির্বাচনী ২০ মিনিট ও নির্বাচনী এক ঘণ্টা ৪০ মিনিট) করা হয়েছে। পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।
পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে। যদি কেউ নির্ধারিত সময়ের পর প্রবেশ করেন তবে গেটে রেজিস্টার খাতায় বিলম্বের কারণ উল্লেখ করে ভেতরে প্রবেশ করতে হবে। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে।
প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির বাংলা (আবশ্যিক) প্রথমপত্র, মাদরাসা বোর্ডের দাখিলের ইংরেজি প্রথমপত্র এবং কারিগরি বোর্ডের ভোকেশনালের এসএসসি ও দাখিলের বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তী ১৯ দিন পর্যন্ত লিখিত পরীক্ষা আয়োজন করা হবে। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। এ সময়ের মধ্যে শুধু শুক্রবার ও সরকারি ছুটির দিন পরীক্ষা আয়োজন করা হবে না।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম সোমবার রাতে বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরু করতে প্রস্তাবিত রুটিন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হলে তা প্রকাশ করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের জীবন থেকে ‘দুই বছর’ কমানোর উদ্যোগ সরকারের

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।