সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কালমেগি’ | চ্যানেল খুলনা

১৫০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কালমেগি’

চ্যানেল খুলনা ডেস্কঃ ধেয়ে আসছে সামুদ্রিক ঝড় কালমেগি। বিপদের সংকেত দিচ্ছে উত্তাল সমুদ্র। ইতোমধ্যে ফিলিপাইন উপকূলে বইতে শুরু করেছে ঝড়ো হাওয়া। আর কয়েক ঘণ্টার মধ্যেই আছড়ে পড়বে ঝড়।

আবহাওয়াবিদরা বলছেন, চলতি বছর কালমেগিই ফিলিপাইনের সবচেয়ে ভয়াবহ ঝড় হতে চলেছে। ধারণা করা হচ্ছে, এ ঝড়ের গতিবেগ হবে ঘণ্টায় কমপক্ষে ১৫০ কিলোমিটার।

প্রশান্ত মহাসাগরের বুকে চারদিন ধরে তাণ্ডব চালিয়ে টাইফুন আকারে দ্রুত ধেয়ে আসছে স্থলভাগে। আগামী কয়েক ঘণ্টায় তা আছড়ে পড়বে ফিলিপাইন উপকূলে। কালমেগির করাল থাবা থেকে বাঁচাতে উপকূলীয় এলাকা থেকে লোকজন সরিয়ে নেয়া হচ্ছে।

বর্তমানে ফিলিপাইনের উত্তরাঞ্চলে ম্যানিলার উত্তর-পূর্বে অবস্থান করছে এই সামুদ্রিক ঝড়। দেশটির কাগায়ান প্রদেশের ওপর ঝড় আছড়ে পড়ার কথা।

স্থানীয়রা আবার এই ঝড়ের নাম দিয়েছেন ‘রামন’। ফিলিপাইন উপকূলে তাণ্ডব চালিয়ে শক্তি হারিয়ে ঝড়টি চলে যাবে দক্ষিণ-পশ্চিমে। তবে, উপকূলীয় অঞ্চল অতিক্রম করতে সময় নেবে প্রায় ১২ ঘণ্টা।

 

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।