সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার দিলেন খুলনা জেলা বিএনপি নেতৃবৃন্দ | চ্যানেল খুলনা

১৪ শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার দিলেন খুলনা জেলা বিএনপি নেতৃবৃন্দ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গণতান্ত্রিক আন্দোলনে ফ্যাসিস্ট সরকার কর্তৃক গুম ও খুন হওয়া শহীদ পরিবারের প্রতিনিধিদের মাঝে বিএনপি’র চেয়ারম্যান প্রধানমন্ত্রী’র ঈদ উপহার বিতরণ করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, খুলনা জেলা শাখার সভাপতি মো: মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও খুলনা জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী’র সঞ্চালনায় ১৮ মার্চ (বুধবার) দুপুর ১২টায় খুলনা বিএনপি অফিসে ১৪ শহীদ পরিবারের প্রতিনিধিদের হাতে ঈদ উপহার তুলে দেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় জেলা বিএনপির সভাপতি মো: মনিরুজ্জামান মন্টু বলেন, গুম খুনের শিকার নেতাকর্মীদের পরিবার যেন না ভাবে তারা একা। সারাদেশে বিএনপির নেতাকর্মীরা আমরা সবাই একই পরিবার এর সদস্য। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে গুম-খুন হওয়া নেতাকর্মীদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা গ্রহন করেছে।

জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও খুলনা জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই ঈদ উপহারের আয়োজন করেছেন বিএনপি’র চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির পক্ষ
থেকে ভবিষ্যতেও শহীদ পরিবারের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি আরো বলেন, খুলনা জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের শহীদ নেতাকর্মীদের পরিবারকে সরকারি ভাবে এবং জেলা পরিষদের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী করার চেষ্টা অব্যহত থাকবে।

পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া ঈদ উপহার ১৪ শহীদ পরিবারের হাতে তুলে দেন ও পরিবারের সদস্যদের সান্ত¡না প্রদানসহ ভবিষ্যতে ব্যক্তিগতভাবে ও সহযোগিতার আশ্বাস দেন বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক যথাক্রমে খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, এস এম শামীম কবির, অধ্যাপক মনিরুল হক বাবুল, কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ডা: আব্দুল মজিদ, খান আশরাফুল আলম নান্নু, জাফরী নেওয়াজ চন্দন, আরিফুর রহমান আরিফ, জাবেদ মল্লিক, খন্দকার ফারুক হোসেন, হাবিবুর রহমান হবি, খান ইসমাইল হোসেন, আবুল কালাম আজাদ, গাজী শহীদুল ইসলাম, মোল্লা আইয়ুব হোসেন, জিএম রাসেল ইসলাম, মমিনুর রহমান সাগর, জিএম হারুনর রশীদ, আবু তায়েফ দারা, শেখ ফারুক হোসেন, পীর আলী, হুরায়রা বাদশা, কাজী জাকারিয়া প্রমুখ। খুলনার জেলা বিএনপি সহ অঙ্গসহযোগী সংগঠন এবং নয়টি উপজেলা ও দু’টি পৌরসভা বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।