সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১০টি ওষুধ আছে করোনাকে দুর্বলে | চ্যানেল খুলনা

১০টি ওষুধ আছে করোনাকে দুর্বলে

চ্যানেল খুলনা ডেস্কঃ মহামারি করোনাভাইরাসকে দুর্বল করতে পারে এমন অন্তত ১০টি আলাদা ওষুধ আগে থেকেই রয়েছে, দাবি করেছেন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের গবেষকরা।

বিজ্ঞানীরা বলছেন, ভাইরাসগুলো যখন কোনও দেহের অভ্যন্তরে প্রবেশ করে, তখন কোষে সংক্রমণ ঘটিয়ে নিজের বহু অনুলিপি তৈরি করে। তবে কিছু ওষুধ ব্যবহারের ফলে ভাইরাসের কার্যকলাপ ঠেকানো যায়।
তাদের মতে, কোষের মধ্যে ভাইরাসের কার্যকলাপ ঠেকানোর অন্তত ৪৭টি ওষুধ পরীক্ষা করে দেখা হয়েছে। তার মধ্যে অন্তত ১০টি করোনাভাইরাস দুর্বল করে দিতে সক্ষম।

রোগীর শরীরে করোনাভাইরাসকে দুর্বল করে দেওয়ার ওষুধের ব্যাপারে পরীক্ষা চালানোর পাশাপাশি করোনা আক্রান্তদের সারিয়ে তোলার উপায়ও খুঁজেছেন গবেষকরা। তাদের দাবি, মার্কিন ওষুধ রেমডেসিভির তুলনামূলক বেশি কাজে দিচ্ছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ন্যাচার জার্নালে গবেষণাটির ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। তাতে এসব তথ্য উল্লেখ করা হয়।

গবেষকরা বলছেন, অ্যালার্জির ওষুধ ইনগ্রেডিয়েন্ট, ক্লেমাস্টিন; সিজোফ্রেনিয়ার ওষুধ হালোপেরিডল এবং ম্যালেরিয়ার ওষুধ হাইড্রো- অক্সিক্লোরোকুইন করোনাভাইরাসকে দুর্বল করে দেওয়ার ব্যাপারে কার্যকর। তবে হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের ফলে হার্টের সমস্যায় ভুগতে থাকা ব্যক্তিদের ওপর বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে।

গবেষকরা আরও বলেছেন, পরীক্ষামূলক রাসায়নিক পিবি২৮ হাইড্রোক্সিক্লোরোকুইনের চেয়ে ভাইরাস দুর্বল করে দেওয়ার ক্ষেত্রে ২০ গুণ বেশি কার্যকর। খবর ফ্রান্স২৪।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।