সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
‘হ্যাঁ’ ভোট দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার চালানো হবে | চ্যানেল খুলনা

‘হ্যাঁ’ ভোট দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে উৎসাহিত করতে দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। এ লক্ষ্যে শিক্ষার্থীদের কাছে ‘হ্যাঁ’ শিরোনামে লিফলেট ও পুস্তিকা বিতরণ এবং বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গণভোটের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র, ভিডিও ক্লিপ ও গান প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) আজ রোববার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউজিসির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেন, ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো ভেঙে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবারের গণভোট। একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে গণভোটে ‘হ্যাঁ’-তে রায়ের কোনো বিকল্প নেই।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, ইউজিসি চেয়ারম্যান এস এম এ ফায়েজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ ও ইউজিসি সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীম উদ্দিন খান।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

৩৪ হাজার টন বিমানের তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

অবশেষে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুরগির দাম কমলেও বেড়েছে মাছের দাম

জ্বালানি সংকট সমাধানে সরকার ও বিরোধী দলের পৃথক কমিটির ঘোষণা প্রধানমন্ত্রীর

ঢাকায় ১-২ ঘণ্টা লোডশেডিং, গ্রামে ১৪ ঘণ্টা : রুমিন ফারহানা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।