সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া চ্যাট উদ্ধারের সহজ উপায় | চ্যানেল খুলনা

হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া চ্যাট উদ্ধারের সহজ উপায়

হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট হয়ে যাওয়া চ্যাট উদ্ধারের দুটি পদ্ধতি রয়েছে। হোয়াটসঅ্যাপের যাবতীয় চ্যাট গুগল ড্রাইভে স্টোর করে রাখতে হবে। মেসেজ জমা হতে থাকলে হোয়াটসঅ্যাপের তরফেই বার্তা পাঠানো হয় মেসেজের ‘ব্যাকআপ’ নিয়ে রাখার জন্য।

অর্থাৎ পুরোনো সমস্ত মেসেজ একটি নির্দিষ্ট ক্লাউড স্টোরেজে রেখে দেওয়ার অপশন দেওয়া হয়।

গুগল ড্রাইভই হলো সবচেয়ে ভালো স্টোরেজ। তাছাড়া ফোনের নিজস্ব স্টোরেজেও মেসেজ জমা করে রাখা যায়। প্রতিদিন, সপ্তাহে বা মাসে নিয়ম করে মেসেজ জমা করে রাখলে তা হারানোর ভয় থাকে না।

প্রথমে আপনি হোয়াটসঅ্যাপের ‘চ্যাট হিস্ট্রি’-তে যান। সেখানে আপনার মোবাইল নম্বর যাচাই করার অপশন দেবে। সেটি হয়ে গেলে হোয়াটসঅ্যাপই জানাবে যে, আপনি আপনার জরুরি সব মেসেজ গুগল ড্রাইভে জমা করতে পারেন। তার জন্য ‘রিস্টোর’-এ ক্লিক করতে হবে। সব মেসেজ জমা হয়ে গেলে ‘নেক্সট’ বোতামে ক্লিক করবেন। তাহলেই পুরোনো সব চ্যাট দেখতে পাবেন।

গুগল ড্রাইভে যদি মেসেজ জমা করে না থাকেন, তাহলে ফোনের ‘ফাইল ম্যানেজার’-এ যান। সেখানে হোয়াটসঅ্যাপ বলে একটি ফোল্ডার থাকবে। সেখানে ক্লিক করলেই ডেটাবেস খুলে যাবে। সময় ও তারিখ দিয়ে সেখানে আপনার পুরোনো সব মেসেজ জমা করা থাকবে।

ফোনের মেমোরি কম হয় অনেকেরই। সেক্ষেত্রে ফোনে আলাদা করে মাইক্রো এসডি কার্ড ভরানো হয়। হোয়াটসঅ্যাপের যাবতীয় ডেটা সেই এসডি কার্ডে জমা রাখলে তা হারানোর ভয় থাকবে না।

ফাইল ম্যানেজার থেকে হোয়াটসঅ্যাপের জমিয়ে রাখা পুরোনো চ্যাটগুলো নতুন ফোল্ডারে নিয়ে সেগুলো এসডি কার্ডে রেখে দিন। কোনো কারণে ভুলবশত গুরুত্বপূর্ণ কোনো চ্যাট ডিলিট হয়ে গেলে, সেখান থেকেই আবার তা ফিরে পেতে পারবেন।

ফোন বদল করলে বা নতুন করে হোয়াটসঅ্যাপ ইনস্টল করতে হলে, তখন সেখান থেকেই ‘রিস্টোর’ অপশনে গিয়ে পুরোনো সব চ্যাট ফিরে পেতে পারবেন।

https://channelkhulna.tv/

তথ্য প্রযুক্তি আরও সংবাদ

মাস্কের এআই কোম্পানির বিরুদ্ধে মামলা করলেন সাবেক প্রেমিকা

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

দীর্ঘ ছুটিতে দেশে আসা প্রবাসীদেরও ফোন রেজিস্ট্রেশন করতে হবে

বিদেশি সিম ব্যবহার করলেই জরিমানা, ভারতে আইফোন বিক্রিতে নতুন নিয়ম

১৬ ডিসেম্বর চালু এনইআইআর: বন্ধ হবে না পুরোনো ফোন, যাচাই করে ক্রয়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।