সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
হেফাজতের উপদেষ্টা নোমান ফয়জী মারা গেছেন, দাফন কাল | চ্যানেল খুলনা

হেফাজতের উপদেষ্টা নোমান ফয়জী মারা গেছেন, দাফন কাল

হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা আল্লামা নোমান ফয়জী মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২২ মার্চ) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রাজধানীর উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার ছেলে হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আগামীকাল দুপুর ২টায় চট্টগ্রামের মেখল মাদরাসায় তার জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখানে দাফন হবে।

জাকারিয়া আরও জানান, গুরুতর অসুস্থবোধ করায় নোমান ফয়জীকে রোববার (২১ মার্চ) রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের ডা. হায়দার আলীর পরামর্শে চিকিৎসাধীন ছিলেন তিনি।

আল্লামা নোমান ফয়জী চট্টগ্রামের মেখল মাদরাসার পরিচালকের পাশাপাশি হাটহাজারী মাদরাসার শুরা সদস্য ছিলেন। তিনি বাংলাদেশের মুফতিয়ে আজমখ্যাত মুফতি ফয়জুল্লাহর নাতী।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

জাতীয় আরও সংবাদ

অপরাধ ও অনুপ্রবেশের সময় হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তোফায়েল আহমেদ মারা গেছেন

আন্তর্জাতিক বাজারে কমলেই দেশে কমবে জ্বালানি তেলের দাম: প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

সাত মামলায় জামিনের পর আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি

এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।