সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
হিজাব পরে সম্প্রীতির বার্তা দিলেন হিন্দু ধর্মাবলম্বী ভারতীয় অভিনেত্রী | চ্যানেল খুলনা

হিজাব পরে সম্প্রীতির বার্তা দিলেন হিন্দু ধর্মাবলম্বী ভারতীয় অভিনেত্রী

চ্যানেল খুলনা ডেস্কঃমুসলিমবিরোধী আখ্যা পাওয়া সংশোধিত নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভে উত্তাল ভারতে সম্প্রীতির বার্তা দিয়েছেন অভিনেত্রী এনা সাহা। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে জাতীয় সংগীতের সঙ্গে হিজাব পরে গলা মিলিয়েছেন এই হিন্দু ধর্মাবলম্বী। এছাড়াও ওই ভিডিওতে বিভিন্ন ধর্মীয় প্রতীক পরিহিত আরও বেশ কয়েকজনের উপস্থিতি দেখা গেছে।

নিজের পোস্ট করা ভিডিওতে এনা লিখেছেন ঐক্যই আমাদের শক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি। গত ১২ ডিসেম্বর ৫৫ বছরের পুরনো নাগরিকত্ব আইনে সংশোধন করে ভারত। সংশোধিত আইনে প্রতিবেশি তিন দেশ থেকে যাওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি ধর্মাবলম্বীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। আইনটিকে মুসলিমবিরোধী আখ্যা দিয়ে দেশজুড়ে চলছে বিক্ষোভ। সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ২৫ জন নিহত হয়েছে। এমন প্রেক্ষাপটে গত ২৮ ডিসেম্বর (শনিবার) নিজের ফেসবুক পাতায় একটি ভিডিও পোস্ট করে এনা সাহা।

ভিডিও-এর সঙ্গে দেওয়া পোস্টে এনা লেখেন, ‘ভারতের নাগরিক হিসেবে আমাদের চলার পথের ভিত্তি ও মূলনীতি হলো বৈচিত্র্যের সংহতি। একতা হলো শক্তি এবং ভারতের সব ধর্ম ও সংস্কৃতিকে একসূত্রে বাঁধার পথ। আর বৈচিত্র্য হলো বিভিন্ন ধরনের মানুষের ধারণাগুলোকে সংহত করা। আজ আমরা এই মহান জাতির বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, বিদ্যমান ঐক্যকে সম্মান জানাচ্ছি এবং সবার মধ্যে তার সম্মিলন ঘটাতে চাইছি।’

ভাইরাল হয়ে পড়া ভিডিওটির প্রশংসা করেছেন বহু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী।

প্রসঙ্গত, অভিনেত্রী এনা সাহা বেশ কিছু চলচ্চিত্রে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে, আমি আদু, বোঝেনা সে বোঝেনা, বৃত্ত, অচেনা বন্ধুত্ব, রাজকাহিনী। বর্তমানে একটি ওয়েব সিরিজে কাজ করছেন তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।