সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
হাসপাতালে ভর্তি ছুটির ঘণ্টার পরিচালক | চ্যানেল খুলনা

হাসপাতালে ভর্তি ছুটির ঘণ্টার পরিচালক

দেশীয় সিনেমার কিংবদন্তি পরিচালক ‘ছুটির ঘন্টা’ খ্যাত আজিজুর রহমান গুরুতর অসুস্থ। তাকে কানাডার টরোন্টোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার মেয়ে আলিয়া রহমান বিন্দি খবরটি নিশ্চিত করে জানান, ‘আমার বাবা এখন অসুস্থ। ফুসফুসে পানি চলে আসার কারণে তাকে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’হাসপাতালে চিকিৎসাধীন আজিজুর রহমান বগুড়ার সান্তাহারে ১৯৩৯ সালের ১০ অক্টোবর আজিজুর রহমানের জন্ম। স্থানীয় আহসানুল্লাহ ইনস্টিটিউট থেকে এসএসসি ও ঢাকা সিটি নাইট কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি। পরে কমার্শিয়াল আর্টে ডিপ্লোমা করেছেন চারুকলা আর্ট ইনস্টিটিউট থেকে।

১৯৫৮ সালে আরেক কিংবদন্তি পরিচালক এহতেশামের সহকারী হিসেবে তিনি সিনেমা নির্মাণ শুরু করেন। তার পরিচালিত প্রথম সিনেমা ‘সাইফুল মুল্ক্ বদিউজ্জামাল’ মুক্তি পায় ১৯৬৭ সালে। ‘অশিক্ষিত’, ‘মাটির ঘর’, ‘জনতা এক্সপ্রেস’, ‘সাম্পানওয়ালা’, ‘ডাক্তার বাড়ি’, ‘গড়মিল’, ‘সমাধান’ প্রভৃতি দর্শকনন্দিত সিনেমারও পরিচালক আজিজুর রহমান।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

আলভীর সঙ্গে প্রেম নয়, নির্ভরতার সম্পর্ক আছে: তিথি

আত্মহত্যা করেছেন যাহের আলভীর স্ত্রী

সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় অভিনেত্রী দিয়া মির্জা

একুশে পদক গ্রহণ করলেন ববিতা, জানালেন কৃতজ্ঞতা

ঈদের ইত্যাদির বিশেষ অতিথি মোশাররফ করিম

মদ নিয়ে ধরা পড়ার খবরে মেহজাবীন বললেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।