সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৮০ | চ্যানেল খুলনা

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৮০

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন সিলেট বিভাগের। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১১০ জনের শরীরে। নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে আরও ৭০ জনের।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৬১ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬০ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন ৭০ জনসহ ১৫ মার্চ থেকে দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন মোট ১৮ হাজার ৭৯৬ জন। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৫৪ হাজার ৭৯২ জনের।

এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৪৭৩ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩০ হাজার ৪৫৭ জন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

স্বাস্থ আরও সংবাদ

ক্যানসার জয় করে সুস্থ ১৫ ফুটের অজগর

হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

হাম ও উপসর্গে শিশু মৃত্যুর সংখ্য‍া দাঁড়ালো ৭১৯

৬ নবজাতকের মৃত্যুতে অবহেলার প্রমাণ পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী

খুলনায় গত ২৪ ঘণ্টা হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।