সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
হাদিস পার্কে উৎসবমুখর পরিবেশে মৎস্য শিকার প্রতিযোগিতা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

হাদিস পার্কে উৎসবমুখর পরিবেশে মৎস্য শিকার প্রতিযোগিতা অনুষ্ঠিত

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর শহীদ হাদিস পার্ক পুকুরে শুক্রবার উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী মৎস্য শিকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সন্ধ্যা ৬টায় শহীদ হাদিস পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সিটি মেয়র প্রতিযোগিতায় অংশগ্রহণকারীসহ উপস্থিত সকলকে অভিনন্দন জানান এবং আগামীতেও এ ধরণের আনন্দমুখর প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে উল্লেখ করেন।

মৎস্য শিকার প্রতিযোগিতায় শেখ শাহজালাল হোসেন সুজন ১ম, বিপ্লব বৈরাগী ২য় এবং মো: হাফিজুর রহমান ৩য় স্থান অধিকার করেন। সিটি মেয়র পুরস্কার হিসেবে ১ম স্থান অধিকারীর হাতে ৪৩ ইঞ্চি এলইডি টিভি, ২য় স্থান অধিকারীর হাতে স্মার্ট ফোন এবং ৩য় স্থান অধিকারীর হাতে হুইল সেট তুলে দেন। উল্লেখ্য, সর্বমোট ৩৫ জন মৎস্য শিকারী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য ও মৎস্য শিকার আয়োজক কমিটির সভাপতি কাউন্সিলর মো: আলী আকবর টিপুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কাউন্সিলর মো: শামছুজ্জামান মিয়া স্বপন, মো: সুলতান মাহামুদ পিন্টু, এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদারসহ নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কয়েক হাজার দর্শক এ প্রতিযোগিতা উপভোগ করে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।