সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
হাওর থেকে পানি নিষ্কাশনে কিছুটা সময় লেগেছে -পানি সম্পদ প্রতিমন্ত্রী | চ্যানেল খুলনা

হাওর থেকে পানি নিষ্কাশনে কিছুটা সময় লেগেছে -পানি সম্পদ প্রতিমন্ত্রী

চ্যানেল খুলনা ডেস্কঃ নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার হাওরের ডুবন্ত বাঁধ রক্ষা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে শুক্রবার নেত্রকোনার সার্কিট হাউস মিলনায়তনে এক মতবিনিময় সভার পূর্বে সাংবাদিকদের সাথে কার্যক্রম নিয়ে কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।হাওরের বাঁধ নির্মাণ প্রকল্পের নামে প্রতিবছরই কোটি টাকা বরাদ্দ দেয়ার পরেও তা সময় মতো বাস্তবায়ন করতে ব্যর্থ হয় পানি উন্নয়ন বোর্ড।

সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, স্থানীয় কৃষকদের সম্পৃক্ত করে পিআইসিগুলো গঠন করে জেলা ও উপজেলা প্রশাসন। পিআইসির কমিটিতে এখন ইউএনও, স্থানীয় রাজনৈতিক, জমিদাতাসহ সব সেক্টরের লোক রেখে সমন্বয় করে কমিটি গঠন করা হয়। এখন এতো সমন্বয়ের পরেও যদি ভালো কাজ না হয় তাহলে কিছু করতে পারবেন না। তারপরও আমরা কাজ করছি, চেষ্টা করছি মানুষ যাতে ভালো ভাবে ঘরে ফসল তুলতে পারে। এজন্যই আমার আসা।

জাহিদ ফারুক মতবিনিময় সভায় বলেছেন, এ বছর হাওর থেকে পানি নিষ্কাশনে কিছুটা সময় লেগেছে যে কারণেই নির্মাণ কাজ পিছিয়েছে। সময় মতই কাজ সম্পন্ন হবে বলেও জানান তিনি। স্থানীয় সাংবাদিকরা পানি উন্নয়ন বোর্ডের নানা অনিয়ম দুর্নীতির কথা তুলে ধরলে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গিয়ে সঠিক সাংবাদিকতা করার পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী।

সাংবাদিকদের পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, সবকিছু রেখে পানি উন্নয়ন বোর্ডের দোষ ত্রুটি খুঁজলে শুধু হবে না। সাংবাদিকদের এক জায়গার ছবি এনে আরেক জায়গায় লাগিয়ে দেয়ার উদাহরণ তুলে ধরে প্রতিমন্ত্রী বারবার সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব এড়িয়ে যান।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন জামায়াত আমির: রেজাউল করিম

ইসলামের নামে ‘মিথ্যাচার’ করছে জামায়াত: চরমোনাই পীর

‘আমাকে ভোট দিন, বিজয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব’

নির্বাচিত হলে আমাকে জিজ্ঞেস না করে পুলিশ কারও বাড়িতে যেতে পারবে না: জামায়াত প্রার্থী

‘ডাকসু বেশ্যাখানা ছিল’ বলা জামায়াত নেতাকে শিক্ষক সমিতি থেকেও বহিষ্কার

হাত পাখার নারী কর্মীদের ওপর জামায়াত কর্মীদের হামলার অভিযোগ, আহত ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।