সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
হাইকোর্টে ভুয়া কাগজপত্র দেখিয়ে জামিন : আইনজীবী কারাগারে | চ্যানেল খুলনা

হাইকোর্টে ভুয়া কাগজপত্র দেখিয়ে জামিন : আইনজীবী কারাগারে

চ্যানেল খুলনা ডেস্কঃখুলনায় হাইকোর্টের জামিন আদেশের ভুয়া কাগজপত্র দিয়ে খুলনায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামির জামিন করানোর অপরাধে আইনজীবী আরাফাত হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে খুলনা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন। তবে বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, মামলার এজাহারে নাম না থাকলেও তদন্তে আরাফাত হোসেনকে ফাঁসানো হয়েছে।

জানা যায়, ২০১৮ সালের ৩০ মার্চ হাইকোর্টের ভুয়া জামিন আদেশের কাগজপত্র দিয়ে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন মামলার আসামি রবিউল ইসলামকে জামিন করানো হয়। পরে বাদী পক্ষ আদালতে সঠিক কাগজপত্র উপস্থাপন করলে জালিয়াতির বিষয়টি জানা জানি হয়। ওই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. রেজাউল করিম বাদী হয়ে খুলনা থানায় জালিয়াতির অভিযোগে মামলা করেন। পুলিশ এই মামলায় তদন্ত শেষে আরাফাত হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।