সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
হলে হলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় খুবির আর্থিক ও প্রশাসনিক প্রধানের | চ্যানেল খুলনা

হলে হলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় খুবির আর্থিক ও প্রশাসনিক প্রধানের

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সমূহ ঘুরে দেখেন, খাবারের মান যাচাই এবং সার্বিক পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের অভিমত শোনেন।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের হলসমূহে গিয়ে তিনি শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন, কোনো দাবি-দাওয়া আছে কিনা বা কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা সে বিষয়ে জানতে চান। শিক্ষার্থীরাও তাদের অনুভূতি প্রকাশ করেন। এসময় শিক্ষার্থীরা বেশ কিছু সমস্যা তুলে ধরলে তিনি সেগুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেন।

এ ব্যাপারে জানতে চাইলে আর্থিক ও প্রশাসনিক প্রধান অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম বলেন, শিক্ষার্থীদের জন্যই এই বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা না থাকলে এগুলোর প্রয়োজন ছিল না। তাই তাদের খোঁজ-খবর নেওয়ার জন্যই আমি এসেছি। আমাদের পক্ষে যতটুকু সম্ভব এগুলোর সমাধান করার চেষ্টা করব।

খান জাহান আলী হলের আবাসিক শিক্ষার্থী মারুফ বিল্লাহ বলেন, স্যার আজ রাতে আমাদের হলে এসেছিলেন। হলের সার্বিক পরিস্থিতি জেনেছেন৷ তিনি হলের ডাইনিং ও ক্যান্টিনে খাবারের মান যাচাই করেছেন। এছাড়াও শিক্ষার্থীদের যা যা সমস্যা আছে সবকিছু সমাধানের আশ্বাস দিয়েছেন।

খান বাহাদুর আহছানউল্লা হলের আবাসিক শিক্ষার্থী ইমদাদুল হক আসিফ বলেন, স্যার দায়িত্ব পেয়েই আমাদের হলে এসেছেন, তিনি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন। আমরা এধরনের উদ্যোগকে সাদুবাদ জানাই। আশাকরি সব সময় শিক্ষার্থীদের সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে এরকম ভূমিকা রাখবেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের জীবন থেকে ‘দুই বছর’ কমানোর উদ্যোগ সরকারের

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।