সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েই ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন সংঘর্ষ | চ্যানেল খুলনা

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েই ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন সংঘর্ষ

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই এখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) ইরান জর্ডানে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর জবাবে যুক্তরাষ্ট্র টানা প্রায় পাঁচ ঘণ্টা ধরে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এই পাল্টাপাল্টি হামলার ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম চার সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

রয়টার্স জানিয়েছে, ইরান গত শনিবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেওয়ার পর থেকেই পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে। এর পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জাহাজ চলাচলের ওপর পুনরায় অবরোধ আরোপের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি প্রণালিটি ব্যবহারকারী সব বাণিজ্যিক জাহাজের ওপর ২০ শতাংশ নিরাপত্তা ফি আরোপের প্রস্তাব দেন।

এই সংঘাত গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) কার্যকর হওয়ার সম্ভাবনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ওই সমঝোতার মাধ্যমে দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির আশা করা হলেও সাম্প্রতিক হামলা সেই সম্ভাবনাকে অনিশ্চিত করে তুলেছে। বিশ্লেষকদের মতে, দুই পক্ষ এখনো সীমিত মাত্রার সংঘাতে রয়েছে এবং ভবিষ্যৎ শান্তি আলোচনায় সুবিধাজনক অবস্থান নিশ্চিত করাই তাদের লক্ষ্য। তবে পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও তারা সতর্ক করেছেন।

কার্নেগি মিডল ইস্ট সেন্টারের জ্যেষ্ঠ গবেষক ইয়েজিদ সায়েগ বলেন, পূর্ণমাত্রার যুদ্ধে ফেরার সম্ভাবনা তুলনামূলক কম হলেও উভয় পক্ষের ভুল সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে।

মঙ্গলবারের হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, তারা জর্ডানে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে জর্ডানের সেনাবাহিনী দাবি করেছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা চারটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

অন্যদিকে, ইরানি গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় বুশেহরসহ কয়েকটি শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং অন্তত চারজন আহত হয়েছেন।

এদিকে, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন অগ্রগতির আশায় রোমে আবারও আলোচনায় বসেছে লেবানন ও ইসরায়েল।

সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও বড় ধরনের চাপ তৈরি হয়েছে। মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ৪৯ ডলারে ওঠে, যা গত চার সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।

বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস প্রতিদিন হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধের আগে প্রতিদিন প্রায় দেড় কোটি ব্যারেল জ্বালানি এই পথ দিয়ে বৈশ্বিক বাজারে পৌঁছাত। তাই প্রণালির নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে যে কোনো উত্তেজনা বিশ্ব অর্থনীতি ও মূল্যস্ফীতির ওপর তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে।

এদিকে, জাতিসংঘের নৌপরিবহন সংস্থা জানিয়েছে, আন্তর্জাতিক নৌপথ হিসেবে ব্যবহৃত প্রণালি অতিক্রমে বাধ্যতামূলক ফি আরোপের কোনো আইনগত ভিত্তি নেই। একই সময়ে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রমের সময় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির দুটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একজন ভারতীয় নাবিক নিহত এবং আরও আটজন আহত হয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

গাজায় ইসরায়েলি পারমাণবিক বোমা হামলার আশঙ্কা সিনওয়ারের, নথি প্রকাশ

ব্রিটেনে মে-জুনের তীব্র গরমে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে

ইরানের হিট লিস্টে ১৩ নেতা, তালিকা প্রকাশ সংবাদমাধ্যমে

নিজের নাম থেকে ‌‘নেতানিয়াহু’ বাদ দিলেন নেতানিয়াহুর ছেলে

তরুণীর বিরুদ্ধে ভাড়াটে খুনি দিয়ে বাবা-মাকে হত্যার অভিযোগ

ভারতীয় খাবারে অরুচি, কারাগারে নিজে রান্নার অনুমতি চেয়ে অনশন মার্কিনির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।