সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সড়ক দূর্ঘটনা রোধে তালায় শ্রীমন্তকাটি ছাত্র কল্যান পরিষদের উদ্যোগে স্মারক লিপি প্রদান ও পথসভা | চ্যানেল খুলনা

সড়ক দূর্ঘটনা রোধে তালায় শ্রীমন্তকাটি ছাত্র কল্যান পরিষদের উদ্যোগে স্মারক লিপি প্রদান ও পথসভা

তালা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা উপজেলার শ্রীমন্তকাটি ছাত্র কল্যান পরিষদের উদ্যোগে সড়ক দূর্ঘটনা রোধে অননুমোদিত ইজ-বাইক,নছিমন,করিমন,ট্রলি ও মটর ভ্যান নিয়ন্ত্রনে কঠোর আইন প্রনয়ণ প্রয়োজনীয় স্থানগুলোতে গতিরোধক বাঁধ নির্মানের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের কাছে স্মারক লিপি প্রদান ও তালা ডাকবাংলোর সমানে পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টার সময় শ্রীমন্তকাটি ছাত্র-কল্যান পরিষদের সভাপতি দেবাশীষ দাশ ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলামের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মরক লিপি প্রদান করেন। পরে তালা ডাকবাংলোর সমানে পথসভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন। এসময় শ্রীমন্তাটি ছাত্র কল্যানের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারক লিপিতে বলা হয়েছে,তালা উপজেলার শালিখা ডিগ্রী কলেজের সড়কটি উপজেলার ব্যস্ততম সড়ক। তিনটি ইউনিয়ন ও পাশ্ববর্তী পাইকগাছা উপজেলা ও আশাশুনি উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ প্রতিনয়িত রাস্তা দিয়ে চলাচলা করে। রাস্তার পাশে একটি কলেজ,তিনটি মাধ্যমিক বিদ্যালয়, ছয়টি প্রাথমিক বিদ্যালয় ও একটি কিন্ডার গার্ডেনে হাজার হাজার শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে যাতায়াত করেন। উক্ত সড়কে প্রতিনিয়ত উদ্বেগ জনক হারে বেড়ে চলেছে অনাকাঙ্খিত সড়ক দূর্ঘটনা। ১৮ ফ্রেব্রুয়ারী ইজিবাইকের ধাক্কায় শ্রীমন্তকাটি সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী মোহনা পাল (৭) নির্মমভাবে নিহত হয়। ইতিপূর্বে এ সড়কে আরো অনেক দূর্ঘটনা ঘটেছে। ঐ সড়কের দু’পাশে বছর জুড়ে থাকে স’মিলের কাঠ ও বিক্রয়ের জন্য বিভিন্ন নির্মান সামগ্রী। স্মারক লিপিতে বলা হয়েছে গতিরোধের জন্য স্প্রীড বাধ,সড়কের পাশে স’মিলের কাঠ ও নির্মান সামগ্রী অপসারণ ফুটপথে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা অপসারণের জন্য দাবী জানানো হয়।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচন

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।