সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
স্বাস্থ্যসনদ পেলেন সাড়ে ৬২ হাজার হজ গমনেচ্ছু | চ্যানেল খুলনা

স্বাস্থ্যসনদ পেলেন সাড়ে ৬২ হাজার হজ গমনেচ্ছু

রাজধানীসহ সারাদেশে সরকারি বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা এবং ইনফ্লুয়েঞ্জা ও ম্যানেনজাইটিস টিকাদান সম্পন্নের পর সনদ পেয়েছেন প্রায় সাড়ে ৬২হাজার হজগমনেচ্ছু।

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, গত ১৬ জুন থেকে হজ গমনেচ্ছুদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান কার্যক্রম শুরু হয়। ২৫ জুন পর্যন্ত সারাদেশে মোট ৬২ হাজার ৪৯০ জন হজযাত্রী পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান সম্পাদন করে ভ্যাকসিনেশন সনদ গ্রহণ করেন।

চিকিৎসকরা মোট ৬৩ হাজার ৬৭ জনের স্বাস্থ্য ডাটা এন্ট্রি করেছেন। মেডিকেল প্রোফাইল ড্রাফ্ট হয়েছে মোট ১ লাখ ২১ হাজার ৯১৮ জন হজ গমনেচ্ছুর।

গত ১১ দিনে রাজধানীসহ সারাদেশে গড়ে প্রতিদিন ৬ হাজার ২৪৯ জন টিকা দেয়ার পর সার্টিফিকেট লাভ করেন। সবচেয়ে বেশি হজ গমনেচ্ছুর স্বাস্থ্য পরীক্ষা ও টিকা দেয়া হচ্ছে ঢাকা, স্যার সলিমুল্লাহ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

র‍্যাব আগের মতো থাকছে না, বদলে যাচ্ছে নাম ও আইন : তথ্য উপদেষ্টা

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা

রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহায় চাঁদাবাজি ঠেকাতে হটলাইন চালু করছে সরকার

মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।