সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
স্বামীর বাগদান অনুষ্ঠানে কোমর দোলালেন সারা! | চ্যানেল খুলনা

স্বামীর বাগদান অনুষ্ঠানে কোমর দোলালেন সারা!

‘বিষ্ণু (ধানুশ) বাবু দেশের একমাত্র স্ত্রী আমি যে কিনা তার স্বামীর বাগদান নিয়ে এতোটা খুশি।’ এমনই এক সংলাপ বলেই স্বামীর বাগদান অনুষ্ঠানে কোমর দোলাতে শুরু করেন রিঙ্কু (সারা আলি খান)। যা দেখে কিছুটা বিরক্ত হন বিষ্ণও। মজার এই দৃশ্যগুলো দেখা গেছে- আসন্ন ছবি ‘আতরাঙ্গি রে’র নতুন গান ‘চাকা চাক’-এ।
সোমবার (২৯ নভেম্বর) প্রকাশ পেয়েছে ‘আতরাঙ্গি রে’র প্রথম গান ‘চাকা চাক’। ইরশাদ কামিলের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল। এর সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান। মাত্র এক দিনে গানটি দেখা হয়েছে প্রায় দেড় কোটি বার।

আনন্দ এল রাই পরিচালিত ‘আতরাঙ্গি রে’ গত ৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিলো। কিন্তু ভারতে করোনাভাইরাসের প্রার্দুভাব বেড়ে যাওয়ায় পিছিয়ে যায় এর মুক্তি। সব ঠিক থাকলে বড়দিনে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। তবে প্রেক্ষাগৃহ নয়, ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে এটি। ‘আতরাঙ্গি রে’তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, ধানুশ ও সারা আলি খান।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

চঞ্চল-পরীর ‘শাস্তি’ সিনেমায় তিন দেশের চার প্রযোজক

অবশেষে গুঞ্জন ভেঙে বিয়ের পিঁড়িতে জেফার ও রাফসান

আমি আর আমার মা আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলাম: ঐন্দ্রিলা

দেখা দিলেন নব্বই দশকের সেই মডেল রিয়া

ফেব্রুয়ারিতে জয়া আহসানের ‘ওসিডি’

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।