সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
স্বাধীনতার ইঙ্গিত, ভারতের ৫ রাজ্যে নিজস্ব পতাকা প্রদর্শন! | চ্যানেল খুলনা

স্বাধীনতার ইঙ্গিত, ভারতের ৫ রাজ্যে নিজস্ব পতাকা প্রদর্শন!

ভারতের ৫ রাজ্যে নিজস্ব পতাকা প্রদর্শন। ছবি: সংগৃহীত

ভারতের ৫ রাজ্যে নিজস্ব পতাকা প্রদর্শন। ছবি: সংগৃহীত

চ্যানেল খুলনা ডেস্কঃ কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর গোটা ভারত জুড়ে উত্তেজনা চলছে। পাকিস্তানের তীব্র প্রতিক্রিয়ার আন্তর্জাতিক রাজনীতিতেও উত্তাপ ছড়িয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বিষয়টি নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসছে জাতিসংঘ।

এদিকে ভারতের স্বাধীনতা দিবসের একদিন আগে ১৪ আগস্ট ‘নাগা স্বাধীনতা দিবস’ পালন করেছে ‘নাগালিম’-এর মানুষ। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। ফের উত্তর-পূর্বের এই রাজ্যটি অশান্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, আসাম ও মিয়ানমারের বিস্তীর্ণ অঞ্চল নিয়ে নাগা স্বাধীনভূমি বা ‘নাগালিম’ গড়ার ডাক বহুদিনের পুরোনো। এই দাবিতে অনেক দিন ধরেই সহিংস আন্দোলন চালিয়ে যাচ্ছে নাগা বিচ্ছিন্নতাবাদী সংগঠন এনএসসিএন।

তবে সংগঠনটি দুভাগ হয়ে যাওয়ার পর মুইভা গোষ্ঠীর সঙ্গে আলোচনা চালাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। ফলে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া আপাতত শান্ত নাগাল্যান্ড। কিন্তু গতকালের পতাকা উত্তোলনে ফের ছড়িয়েছে উদ্বেগ।

উল্লেখ্য, কয়েকদিন আগে পর্যন্ত ভারতের সংবিধানের ৩৭০ ধারার জন্য বিশেষ মর্যাদা ভোগ করত জম্মু-কাশ্মীর। একইভাবে নাগাল্যান্ড-সহ উত্তর-পূর্ব ভারতের বাকি রাজ্যগুলিও ৩৭১ ধারার ফলে বিশেষ কিছু সুবিধা পায়।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।