সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী | চ্যানেল খুলনা

সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান প্রথম বিদেশ সফরে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিনি জেদ্দায় অনুষ্ঠিতব্য ইসলামিক সহযোগিতা সংস্থা (ইসলামিক সহযোগিতা সংস্থা)-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। যেখানে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বিদেশ সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

আগামীকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জেদ্দায় ওআইসির সাধারণ সচিবালয়ে ওপেন-এন্ডেড এক্সিকিউটিভ কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দখলদার ইসরাইলি কর্তৃপক্ষের সাম্প্রতিক সিদ্ধান্ত-বিশেষ করে বসতি সম্প্রসারণ, সংযুক্তকরণ এবং দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলি সার্বভৌমত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টা-নিয়ে পর্যালোচনা করা হবে।

ওআইসি জানিয়েছে, জরুরি অধিবেশনে সদস্য রাষ্ট্রগুলোর অবস্থান সমন্বয় এবং ইসরাইলের অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে সম্ভাব্য কর্মপন্থা নির্ধারণ করা হবে।

সম্প্রতি ইসরাইল দখলকৃত পশ্চিম তীরের কিছু জমিকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ ঘোষণা করে সেখানে নতুন বসতি স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে। পর্যবেক্ষকদের মতে, এই পদক্ষেপ দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের আইনগত, রাজনৈতিক ও জনসংখ্যাগত কাঠামো পরিবর্তনের বৃহত্তর কৌশলের অংশ, যা দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে আরও দুর্বল করতে পারে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না, ইসির সুপারিশ

সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি, জনবল ও আধুনিক অস্ত্র বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

‘শাসক নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।