সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন ও আবুধাবিসহ আরব উপসাগরে মার্কিন স্থাপনায় ইরানের হামলা | চ্যানেল খুলনা

সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন ও আবুধাবিসহ আরব উপসাগরে মার্কিন স্থাপনায় ইরানের হামলা

দক্ষিণ ইরানের একটি বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাবে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় পাঁচজন নিহতের খবর পাওয়া গিয়েছিল। ইরানের বার্তা সংস্থা ফার্স পরে জানিয়েছে, নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে।

ইরানে মার্কিন ও ইসরায়েলি আক্রমণ বন্ধের আহ্বান রাশিয়ার
ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আক্রমণ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, পরিস্থিতিকে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে ফিরিয়ে আনতে হবে।

এক বিবৃতিতে রুশ ‌পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত দায়িত্বজ্ঞানহীন ⁠কর্মকাণ্ডের একটি বস্তুনিষ্ঠ মূল্যায়ন করা, যা এই অঞ্চলকে আরও অস্থিতিশীল করার ঝুঁকি তৈরি করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক আইন, পারস্পরিক শ্রদ্ধা ‌এবং স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার প্রচেষ্টায় সহায়তা করার জন্য তারা আগের মতোই প্রস্তুত রয়েছে।

ইসরায়েলের দিকে আরও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে ইরান আরও এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তারা সেগুলো প্রতিহত করার চেষ্টা করছে।

সেনাবাহিনী বিবৃতিতে জানিয়েছে, কিছুক্ষণ আগে, ইরান থেকে ইসরায়েল রাষ্ট্রের দিকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর দেশজুড়ে বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয়েছে। ইসরায়েলি বিমান বাহিনী হুমকি প্রতিহত করতে কাজ করছে।

নাগরিকদের সুরক্ষিত স্থান থেকে বেরোনোর অনুমতি দিল ইসরায়েল

ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা দিয়েছে, হোম ফ্রন্ট কমান্ড বর্তমান পরিস্থিতি মূল্যায়নের পর, ইসরায়েলের বিভিন্ন এলাকার নাগরিকদের সুরক্ষিত স্থান ত্যাগ করার অনুমতি দেওয়া হয়েছে।

টেলিগ্রামে এক বিবৃতিতে তারা আরও জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলো সারা দেশে কাজ করছে।

বাসিন্দাদের তেহরান ছাড়ার পরামর্শ
বাসিন্দাদের রাজধানী তেহরান ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ। বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতির কারণে, যতদূর সম্ভব নিয়ন্ত্রণে থাকলেও এবং পরিস্থিতি শান্ত থাকা সত্ত্বেও, সম্ভব হলে আপনাদের শহর ত্যাগ করা উচিত।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

জুলাই মাসে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে

বাইডেনের স্ত্রীকে ৭.৫ ক্যারেটের কৃত্রিম হীরা উপহার দিয়েছিলেন মোদি

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে ৬ জনকে আটক

ফের জ্বলল মণিপুর, ৭ বাড়িতে অগ্নিসংযোগে নিহত ৩

বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে কেন্দ্রকে জড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে থানায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।