সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সুস্থ শরীরে সুস্থ মন বিকাশ লাভ করে: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী | চ্যানেল খুলনা

সুস্থ শরীরে সুস্থ মন বিকাশ লাভ করে: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, শিক্ষা জাতির উন্নয়নের পূর্বশর্ত। শিক্ষার পাশাপাশি সুস্থ শরীর খুবই গুরুত্বপূর্ণ। সুস্থ শরীরে সুস্থ মন বিকাশ লাভ করে।

তিনি আজ (শুক্রবার) বিকালে ডুমুরিয়ার শাহপুর আন্দুলিয়া ফুটবল মাঠে আন্দুলিয়া স্পোটিং ক্লাব আয়োজিত নাজির হোসেন খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ২০৪১ সালের মধ্যে শিক্ষিত প্রজন্মের হাতে উন্নত সমৃদ্ধ সফল দেশ রেখে যেতে চায়। প্রতিমন্ত্রী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী নাজির হোসেন খান এর পথ অনুসরণ করে সমাজের উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান। তিনি রূপসা রেল সেতু নির্মিত হলে আগামী এক বছরের মধ্যে খুলনা থেকে মোংলা বন্দরে যাতায়াত সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আন্দুলিয়া স্পোটিং ক্লাবের সভাপতি এসএম মকবুল হোসেন মন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, ২ নম্বর রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান শাকুর উদ্দিন এবং সমাজসেবক মোঃ হারুন-অর-রশিদ।

ফাইলান খেলায় এসবি আলী ফুটবল একাডেমি খুলনা ৩-০ গোলে শাকিব ফুটবল একাডেমি নড়াইলকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। প্রতিমন্ত্রী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে ভারতীয় ক্রিকেটারের সতর্কবার্তা

কুয়েটে ‘ইন্টার ডিপার্টমেন্ট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন

সরকারের নির্দেশ পেলে বিশ্বকাপে খেলবে না পাকিস্তানও

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।