সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সুন্দরবনে ২০৫ কেজি হরিণের মাংসসহ, শিকারী আটক | চ্যানেল খুলনা

সুন্দরবনে ২০৫ কেজি হরিণের মাংসসহ, শিকারী আটক

সুন্দরবন থেকে পাচাঁর করে আনা ২০৫ কেজি হরিণের মাংসসহ এক হরিণ শিকারীকে আটক করেছে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন। বন সংলগ্ন হারবাড়িয়া, কৈখালী ও কয়রায় পৃথক অভিযানে চালিয়ে মাংসসহ তাকে আটক করা হয়।

আটককৃত হরিণ শিকারী নাম মো. বাবু আলম (২৭), সে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা বলে জানায় কোস্ট গার্ড।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ মার্চ রাতভর বাংলাদেশ কোস্ট গার্ড মোংলা পশ্চিম জোনের অধিনস্থ স্টেশন কয়রা, কৈখালী ও হারবারিয়া পুলিশের সমন্নয় যৌথ অভিযান চালানো হয়। এসময় দক্ষিণ খাসিটানা, সুন্দরবন সংলগ্ন বাজার ও মোংলার জয়মনিরগোল এলাকায় পৃথক ৩ টি অভিযান চালানো হয়েছে। এসময় সুন্দরবন থেকে অবৈধভাবে শিকার করে আনা মোট ২০৫ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ২টি চামড়া ও ৮টি পাসহ একজনকে আটক করা হয়েছে।

জব্দকৃত হরিণের মাংস, মাথা, চামড়া, পা এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বন বিভাগ ও নৌপুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড সুন্দরবনের জীববৈচিত্র রক্ষা এবং অবৈধ বণ্যপ্রাণী পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় কোস্ট গার্ডে পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।