সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সুন্দরবনে ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক | চ্যানেল খুলনা

সুন্দরবনে ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক

সুন্দরবনের দুর্ধষ ডাকাত করিম শরিফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। আজ বৃহস্পতিবার সকালে বনের হারবাড়িয়ার নন্দবারা খাল থেকে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীকে অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহের উদ্দেশ্যে ডাকাত দলের একজন সহযোগী সদস্য সুন্দরবনের হারবাড়িয়া সংলগ্ন নন্দবালা খাল এলাকা দিয়ে সুন্দরবনে গমন করবে।

প্রাপ্ত এমন তথ্যের ভিত্তিতে (৩০ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ৬টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতের সগযোগী পালানোর চেষ্টা করলে আভিযানিক দল ধাওয়া করে তাকে আটক করে। পরে তাকে তল্লাশী করে ১ টি একনলা বন্দুক ও ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ডাকাত সহযোগী আব্দুর রহিম (৩২) বাগেরহাট জেলার শরণখোলা এলাকার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ সুন্দবনের বনদস্যু করিম শরীফ বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো।

জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত রহিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোষ্ট গার্ড আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আপনাদের দুয়ারে এসেছি : হাসনাত আব্দুল্লাহ

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

ফকিরহাটে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

ফকিরহাটের শুভদিয়া গ্রাম পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।