সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সুন্দরবন সুরক্ষা ও দস্যু মুক্ত করতে কোস্ট গার্ড তৎপর সাতক্ষীরায় মহাপরিচালক আশরাফুল হক | চ্যানেল খুলনা

সুন্দরবন সুরক্ষা ও দস্যু মুক্ত করতে কোস্ট গার্ড তৎপর সাতক্ষীরায় মহাপরিচালক আশরাফুল হক

বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক বলেছেন, সুন্দরবনের সুরক্ষা ও দস্যু মুক্ত করতে কোস্ট গার্ডের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। একই সাথে জেলে বাওয়ালীদের জীবন-জীবিকা নিরাপদ করতে কোস্ট গার্ড সবসময় আন্তরিকভাবে কাজ করছে, আগামীতেও এই তৎপরতা অব্যাহত থাকবে। বুধবার দুপুরে শ্যামনগর উপজেলার কৈখালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এম. আশরাফুল হক জেলেদের মাঝে শীতবস্ত্র, লাইফ জ্যাকেট ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের পশ্চিম জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম হাবিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন এম হামিদুল ইসলাম, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, কালিগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আলহাজ¦ নাজমুল হুদা প্রমুখ।
উক্ত অনুষ্ঠান থেকে এ সময় উপকূলীয় এলাকার তিন’শ জন দুঃস্থ জেলে বাওয়ালীদের মাঝে কম্বল এবং এক’শ জন জেলে বাওয়ালীদের মাঝে লাইভ জ্যাকেট, রেডিও, টর্চলাইট, রেইন কোট ও সাবানসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।