সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সুজন খালিশপুর থানার কমিটি গঠনে সভা; ডাঃ বাবলু সভাপতি, সুমন সম্পাদক | চ্যানেল খুলনা

সুজন খালিশপুর থানার কমিটি গঠনে সভা; ডাঃ বাবলু সভাপতি, সুমন সম্পাদক

সুশাসনের জন্য নাগরিক সুজন খালিশপুর থানা কমিটি বিলুপ্ত ও নতুন করে কমিটি গঠনের লক্ষ্যে শুক্রবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পিপলস মিলগেটস্থ অবকাশ গণগ্রন্থাগারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু। সংগঠনের সম্পাদক খলিলুর রহমান সুমনের পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন সংগঠনের বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর কমিটির দপ্তর সম্পাদক আসিফ ইকবাল, সংগঠনের থানা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব তাহেরুল আলম চৌধুরি, শফিকুল ইসলাম অভি, ডাঃ আলতাপ হোসেন, সহ সম্পাদক মোল্লা মুরাদ হোসেন রিপন, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক, দপ্তর সম্পাদক খন্দকার খলিলুর রহমান, কোষাধ্যক্ষ মাওঃ মোঃ শাহাজাহান, সাংস্কৃতিক সম্পাদক আঃ হান্নান মিয়া, আইন বিষয়ক সম্পাদক অধ্যাপক একেএম মহিদুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম বাদশা প্রমূখ। সভা শেষে সংগঠনের সভাপতি ও সম্পাদক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে সর্বসম্মতিক্রমে আবারো ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলুকে সভাপতি, খলিলুর রহমান সুমনকে সম্পাদক ও মাহাবুবুল হককে সাংগঠনিক সম্পাদক করে আগামী দু’ বছরের জন্য সুজন থানা কমিটি গঠন করা হয়। যা ঘোষণা দেন সংগঠনের বিভাগীয় সমন্বয়কারী। সভায় আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।