সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সীমিত পরিসরে পাসপোর্টের স্বাভাবিক কার্যক্রম শুরু | চ্যানেল খুলনা

সীমিত পরিসরে পাসপোর্টের স্বাভাবিক কার্যক্রম শুরু

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল পাসপোর্ট পরিষেবা। এসময়ে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও জরুরি আবেদনকারীদের পাসপোর্ট সেবা দেয়া হয়েছে। তবে বন্ধ ছিল নতুন পাসপোর্ট ইস্যু। দীর্ঘ বিরতির পর আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শুরু হচ্ছে পাসপোর্ট ইস্যুর কাজ।

বুধবার (১৯ আগস্ট) এক অফিস আদেশে এ তথ্য জানায় বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক (পাসপোর্ট, ভিসা ও পরিদর্শন) মো. সাঈদুর রহমান মহাপরিচালকের পক্ষে আদেশে স্বাক্ষর করেন।
এতে বলা হয়, স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সীমিত পরিসরে এমআরপি এবং ই-পাসপোর্টের এবােলমেন্ট (নতুন ও রি-ইস্যু) কার্যক্রম পরিচালিত হবে। এ বিষয়ে আগের জারি করা সব আদেশ বাতিল করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে ২৬ মার্চ থেকে সব নতুন আবেদনের কার্যক্রম বন্ধ থাকলেও ৩১ মে থেকে শুধু সীমিত আকারে রি-ইস্যু কার্যক্রম চালু রাখে পাসপোর্ট অধিদপ্তর। তবে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জরুরি আবেদনকারীদের জন্য তা উন্মুক্ত ছিল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না, ইসির সুপারিশ

সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি, জনবল ও আধুনিক অস্ত্র বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

‘শাসক নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।