সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সীমান্তে হত্যা বেড়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী | চ্যানেল খুলনা

সীমান্তে হত্যা বেড়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল খুলনা ডেস্কঃস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভারত সীমান্তে হত্যা আগে চেয়ে অনেক বেড়েছে। এর আগে হত্যার মতো ঘটনা কম ছিল। বিগত বেশ কয়েকদিন ধরে সীমান্ত হত্যা বেড়ে গেছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত ‘মানবাধিকার সুরক্ষা এবং নারী ও শিশু নির্যাতন বন্ধে করণীয়’ শীর্ষক সেমিনারে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত হত্যা নিয়ে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। কিছুদিন আগে আমি ভারত গিয়েছিলাম। ওই সময় ভারতের হোম মিনিস্টারের সঙ্গে আমরা দীর্ঘ আলাপ-আলোচনা করেছি। আমরা সব সময়ই বলে এসেছি সীমান্ত হত্যা যেন বন্ধ করা হয়।

তিনি বলেন, গত কয়েকদিন সীমান্ত হত্যা বেড়েছে। আমরা চেষ্টা করছি, যাতে সীমান্তে হত্যা কমিয়ে আনা যায়। এজন্য দু’দেশের যা যা করণীয় তা আমরা করব। ইতোমধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক থেকে শুরু করে সব ধরনের আলোচনা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন—জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক নাছিমা বেগম, সার্বক্ষণিক সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ, বিচারপতি ওবায়দুল হাসান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল প্রমুখ।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন জামায়াত আমির: রেজাউল করিম

ইসলামের নামে ‘মিথ্যাচার’ করছে জামায়াত: চরমোনাই পীর

‘আমাকে ভোট দিন, বিজয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব’

নির্বাচিত হলে আমাকে জিজ্ঞেস না করে পুলিশ কারও বাড়িতে যেতে পারবে না: জামায়াত প্রার্থী

‘ডাকসু বেশ্যাখানা ছিল’ বলা জামায়াত নেতাকে শিক্ষক সমিতি থেকেও বহিষ্কার

হাত পাখার নারী কর্মীদের ওপর জামায়াত কর্মীদের হামলার অভিযোগ, আহত ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।