সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সিরিয়ায় নতুন করে জাতিসংঘের ত্রাণ কার্যক্রম শুরু | চ্যানেল খুলনা

সিরিয়ায় নতুন করে জাতিসংঘের ত্রাণ কার্যক্রম শুরু

আন্তর্জাতিক ডেস্কঃসিরিয়ায় নতুন করে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কাজ শুরু করতে প্রস্তাব পাস করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। শনিবার (১১ জুলাই) ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদে ১২ ভোটে প্রস্তাবটি পাস হয়। রাশিয়া, চীন ও ডমিনিকান প্রজাতন্ত্র ভোটদানে বিরত ছিল। তবে রাশিয়ার চাপের মুখে শুধু একটি সীমান্ত পথ দিয়ে ত্রাণ সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, তুরস্ক সংলগ্ন বাব আল হাওয়া সীমান্ত ব্যবহার করে আগামী এক বছর ত্রাণ সরবরাহের কাজ চালানো যাবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

নিরাপত্তা পরিষদের অনুমোদনক্রমে ২০১৪ সাল থেকে সিরিয়ায় ত্রাণ সরবরাহ করে যাচ্ছে জাতিসংঘ। শুক্রবার (১০ জুলাই) মস্কো ও বেইজিং ভেটো ক্ষমতা প্রয়োগ করলে এর মেয়াদ শেষ হয়। সিরিয়ার সরকারের মিত্র দেশ রাশিয়া উত্থাপিত বিকল্প প্রস্তাব প্রত্যাখ্যান করে নিরাপত্তা পরিষদ। গত কয়েক সপ্তাহ ধরেই রাশিয়া দাবি করে আসছিল ত্রাণ সরবরাহের ক্ষেত্রে বাব আল সালাম সীমান্ত পথ বন্ধ করে দেওয়ার জন্য। এ পথটি সিরিয়ার আলেপ্পোর সঙ্গে সংযুক্ত। জার্মানি আর বেলজিয়ামের পক্ষ থেকে প্রস্তাব করা হয়, শুধু বাব আল হাওয়া সীমান্ত পথ ব্যবহারের। আর অন্য ইউরোপীয় দেশগুলো ও যুক্তরাষ্ট্র চেয়েছিল দুই পথেরই ব্যবহার করতে।

শেষ পর্যন্ত জার্মানি ও বেলজিয়ামের প্রস্তাবটি পাস করেছে নিরাপত্তা পরিষদ। প্রস্তাব অনুযায়ী, ২০২১ সালের ১০ জুলাই পর্যন্ত বাব আল হাওয়া সীমান্তপথ ব্যবহার করা হবে।

দামেস্ক কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বাস্তুচ্যুত সিরীয়দের মাঝে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুমতি দিয়ে রেখেছে জাতিসংঘ। তবে রাশিয়া ও চীনের দাবি, এর মধ্য দিয়ে সিরিয়ার সার্বভৌমত্ব ক্ষুণ্ন হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।