সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সিরিয়ার ১৮ সেনা ধরে নিয়ে গেছে তুরস্ক | চ্যানেল খুলনা

সিরিয়ার ১৮ সেনা ধরে নিয়ে গেছে তুরস্ক

চ্যানেল খুলনা ডেস্কঃ তুরস্কের সেনা বাহিনী উত্তর-পূর্ব সিরিয়া থেকে ১৮ জন সরকারি সেনা সদস্যকে ধরে নিয়ে গেছে। তাদের মধ্যে দু’জন আহতও রয়েছেন বলে জানিয়েছেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলিসি আকার। তবে কবে আটক করা হয়েছে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। আজ বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেন হুলিসি আকার।

তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলিসি আকার বলেন, উত্তর-পূর্ব সিরিয়ার রাস আল-আইন নামক অঞ্চলে প্ররিদর্শন করছিল তুরস্কের সেনা বাহিনী। এই সময় দেশটির সরকারি বাহিনীর ১৮ জন সদস্যকে আটক করে। আটক ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করছে আঙ্কারা।

সিরিয়ার এক কুর্দি কর্মকর্তা জানান, সিরিয়ার সরকারি বাহিনী এবং তুরস্কসমর্থিত যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াইয়ের সময় গত মঙ্গলবার সৈন্যদের আটক করা হয়েছিল। কুর্দি যোদ্ধারাও সিরিয়ার সেনাদের পাশাপাশি লড়াই চালিয়ে যাচ্ছে।

এদিকে, গত মঙ্গলবার সিরিয় ও তুর্কি সৈন্যদের মধ্যে সীমান্তে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। অক্টোবর মাসের গোড়ার দিকে আঙ্কারার কুর্দি বিরোধী অভিযান শুরুর পর এই প্রথম বারের মতো এ দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে এ সংঘর্ষ হলো। আর তার এক দিন পরই সিরিয়ার সৈন্য আটকের খবর জানাল তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: ভয়েস অব আমেরিকা।

 

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

গাঁজা বৈধ করতে রাস্তাফারিয়ানদের আবেদন খারিজ কেনিয়ার আদালতে

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েই ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন সংঘর্ষ

গাজায় ইসরায়েলি পারমাণবিক বোমা হামলার আশঙ্কা সিনওয়ারের, নথি প্রকাশ

ব্রিটেনে মে-জুনের তীব্র গরমে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে

ইরানের হিট লিস্টে ১৩ নেতা, তালিকা প্রকাশ সংবাদমাধ্যমে

নিজের নাম থেকে ‌‘নেতানিয়াহু’ বাদ দিলেন নেতানিয়াহুর ছেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।