সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সিটি নির্বাচনের বৈধতা নিয়ে সংসদে প্রশ্ন -বিএনপির | চ্যানেল খুলনা

সিটি নির্বাচনের বৈধতা নিয়ে সংসদে প্রশ্ন -বিএনপির

চ্যানেল খুলনা ডেস্কঃঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের বৈধতা নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন বিএনপির সদস্য হারুনুর রশিদ। এর জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে পদত্যাগের আহ্বানও জানান তিনি। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ প্রশ্ন তোলেন তিনি।

সংবিধানের কথা উল্লেখ করে হারুনুর রশিদ বলেন, সংবিধানে রয়েছে প্রশাসনের সব পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে পরিচালিত হবে। কিন্তু ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচন হয়ে গেল। এই নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া ফলাফল অনুযায়ী একটিতে ২৪ শতাংশ আরেকটিতে ২৭ শতাংশ ভোট পড়েছে।

তিনি বলেন, দেশে যতগুলো নির্বাচন পরিচালনা বডি রয়েছে সেখানে এক তৃতীয়াংশ মানুষ উপস্থিত না হলে সেটা কার্যকর হয় না। এই যে নির্বাচনে এক তৃতীয়াংশ মানুষ উপস্থিত হলো না, এই নির্বাচনের কি কোনো বৈধতা, গ্রহণযোগ্যতা আছে।

ভোট দিতে না আসা প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচনে সিংহভাগ মানুষ ভোট দিল না। এই নির্বাচন কমিশনের আমল ছাড়া অতীতে কোনো সময় স্থানীয় সরকার নির্বাচনে ৫০ শতাংশের কম ভোট পড়েনি। এই নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে ব্যর্থ। ব্যর্থতা নিয়ে এই নির্বাচন কমিশনকে পদত্যাগ করা উচিত।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।