সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সিএমএইচে মুক্তিযুদ্ধ মন্ত্রী ও তার স্ত্রী | চ্যানেল খুলনা

সিএমএইচে মুক্তিযুদ্ধ মন্ত্রী ও তার স্ত্রী

চ্যানেল খুলনা ডেস্কঃকরোনায় আক্রান্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে তারা হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থান অবনতি না ঘটলেও চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে তারা হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ।

তিনি জানান, এর আগে বৃহস্পতিবার (১১ জুন) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু করোনা উপসর্গ নিয়ে পরীক্ষা করান। শুক্রবার (১২ জুন) তাদের দুজনের করোনা ধরা পড়ে। এছাড়া মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানও করোনা আক্রান্ত হয়েছেন।

প্রসঙ্গত, এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর করোনাভাইরাসে আক্রান্ত হন। এছাড়া, আরও সাত জন ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। তারা হলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিরাজগঞ্জ-১ আসনের এমপি মোহাম্মদ নাসিম, নওগাঁ-২ আসনের শহীদুজ্জামান সরকার, যশোর-৪ আসনের রণজিৎ কুমার রায়, জামালপুর-২ আসনের ফরিদুল হক খান, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের এবাদুল করিম, চট্টগ্রাম-৮ আসনের মোসলেম উদ্দিন আহমেদ এবং চট্টগ্রাম-১৬ আসনের মোস্তাফিজুর রহমান চৌধুরী। এছাড়া, নিজের ব্যক্তিগত সহকারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় আইসোলেশনে আছেন বাগেরহাট-২ আসনের এমপি শেখ তন্ময়।

করোনাভাইরাসে আক্রান্তদের সবাই ক্ষমতাসীন দলের সংসদ সদস্য। এদের মধ্যে শহীদুজ্জামান সরকার ইতোমধ্যে সুস্থ হয়েছেন। এছাড়া মোহাম্মদ নাসিমের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসলেও অন্যান্য শারীরিক জটিলতায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

https://channelkhulna.tv/

স্বাস্থ আরও সংবাদ

ভারতে চিকিৎসকদের জন্য হাতে প্রেসক্রিপশন লেখার নতুন নিয়ম

৬৫ শতাংশ নারী পোশাককর্মীর গর্ভধারণ কিশোরী বয়সেই: আইসিডিডিআরবির গবেষণা

দগ্ধদের চিকিৎসায় সিঙ্গাপুর ও চীনের বিশেষজ্ঞ দল ঢাকায়

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৩৮৬ জন, একজনের মৃত্যু

বাবা-মায়ের যে ভুলের কারণে শিশুর ঠান্ডা লাগে

আরও ৬ করোনা রোগী শনাক্ত, মৃত্যু নেই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।