সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সার্ভার জটিলতায় বেনাপোল বন্দরে আমদানি রফতানি বন্ধ | চ্যানেল খুলনা

সার্ভার জটিলতায় বেনাপোল বন্দরে আমদানি রফতানি বন্ধ

চ্যানেল খুলনা ডেস্কঃভারতের পেট্রাপোল বন্দরে ইন্টারনেট সার্ভারে কাজ না করায় বেনাপোল বন্দরের সাথে আমদানি,রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এপথে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।শনিবার(০২ নভেম্বর) সকাল থেকে এপথে আমদানি,রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক(ট্রাফিক) আব্দুল জলিল জানান, আগে পেট্রাপোল বন্দরে হাতে কলমে কাগজ পত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ন হতো। বর্তমানে বন্দর অটেমেশন প্রক্রীয়া চালু হওয়ায় ঐ কাজ অনলাইনে ইন্টারনেট সার্ভারে করা হচ্ছে। সকাল থেকে পেট্রাপোল বন্দরে ইন্টারনেট সংযোগ বিকল হয়ে পড়ায় পণ্য খালাস ও আমদানি,রফতানির পূর্বে কাগজ পত্রে তারা কাজ করতে পারছেন না। এতে সবধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মহাসিন খান বলেন,এপথে আমদানি,ররফতানি বন্ধ থাকলেও পাসপোর্ট
যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

এদিকে সকাল থেকে আমদানি,রফতানি কার্যক্রম বন্ধ থাকায় দুই পার বন্দরে প্রবেশের অপেক্ষায় কয়েক শত পন্য বোঝায় ট্রাক আটকা পড়েছে। এসব পন্যের মধ্যে শিল্পকাখানায় ব্যবহৃত কাচামাল খাদ্যদ্রব ও জাতীয় পচনশীল পন্য রয়েছে। রফতানি পন্যের মধ্যে রয়েছে পাট ও পাটজাত দ্রব,তৈরী পোশাক,মাছ ইত্যাদি।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।