সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানের গ্রেপ্তারে মিষ্টি বিতরণ | চ্যানেল খুলনা

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানের গ্রেপ্তারে মিষ্টি বিতরণ

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তারে মিষ্টি বিতরণ করেছেন লালমনিরহাটের স্থানীয়রা। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে নুরুজ্জামান আহমেদের নির্বাচনী এলাকা ও নিজ উপজেলা কালীগঞ্জের বাড়ির সামনে এ মিষ্টি বিতরণ করা হয়। হাসিনা সরকারের পতনের পর নুরুজ্জামান গ্রেপ্তার হলে তার উপযুক্ত শাস্তি দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।

স্থানীয়রা বলেন, “নুরুজ্জামানের দুর্নীতির অনেক চিত্র কালীগঞ্জে রয়েছে। আমাদের দাবি, বর্তমান সরকার দুর্নীতিবাজ মন্ত্রীর উপযুক্ত শাস্তি নিশ্চিত করবে।”

লালমনিরহাট জেলা গণ-অধিকার পরিষদের অর্থবিষয়ক সম্পাদক জিহাদ হাসান বলেন, “ক্ষমতা পেয়ে নুরুজ্জামান জমি দখল, অবৈধ সম্পদ অর্জন, মানুষের ওপর জুলুমসহ নানা অপকর্ম করেছেন। যার কারণে তিনি গ্রেপ্তার হওয়ার পর এলাকাবাসী মিষ্টি বিতরণ করেছেন। আনন্দ উদ্‌যাপন করছেন।”

এর আগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে রংপুরের সেন্ট্রাল রোডে পোস্ট অফিসের গলি তার বোনের বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে রংপুর মহানগর পুলিশ। গ্রেপ্তারের পর তাকে রংপুর মেডিকেল কলেজে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে বের হওয়ার সময় স্থানীয় জনতা তার ওপর ডিম নিক্ষেপ করে।

পরে শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে কোতোয়ালি থানার এসআই মোস্তাফিজুর রহমান রংপুর মুখ্য মহানগর হাকিম দেবী রাণী রায় আদালতে ১৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।