সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষীরায় ৫০ বোতল ফেনসিডিল সহ আটক এক | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় ৫০ বোতল ফেনসিডিল সহ আটক এক

সাতক্ষীরার সীমান্ত এলাকায় ৫০ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মাকফুর রহমান তিনি কাথন্ডা গ্রামের সের আলীর ছেলে।
সদর থানা পুলিশের এসআই আহম্মদ আলী জানিয়েছে, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে মাকফুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে ইজিবাইক ও ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ হাতেনাতে আটক করা হয়।
এসময় বৈকারি ক্যাম্প পাড়ার জামাল হোসেনের জামাই ভারতীয় নাগরিক কামাল নামের আরো এক মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যায়।
আটককৃত ও পালাতক আসামিদের বিরুদ্ধে মাদকের মামলা দিয়ে আদালতে পাঠানোর হয়েছে বলে জানিয়েছে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।