সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরায় ১শ’ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ি আটক | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় ১শ’ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ি আটক

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেকী বাজারে অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে বাজারের ফাহাদ ফুডস্ এন্ড ক্যাফের সামনে রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটবককৃত মাদক ব্যবসায়ির নাম মোঃ গোলাম হাবিব (৩৭)। সে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পূর্ব বিড়ালক্ষী গ্রামের গোলাম বারীর ছেলে।

র‌্যাব সূত্র জানায়, জেলার শ্যামনগর থানাধীন নওয়াবেকি বাজার এলাকায় কয়েক ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সিনিঃ এএসপি মোঃ বজলুর রশীদ এর নেতৃত্বে র‌্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল রাত সোয়া ৮টার দিকে সেখানে অভিযান চালায়। এসময় নওয়াবেকি বাজারের ফাহাদ ফুডস্ এন্ড ক্যাফে’র সামনে রাস্তার উপর থেকে গোলাম হাবিবকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তার দেহ তল্লাশী করে তার কাছ থেকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে শ্যামনগর থানায় পুলিশে সোপার্দ করা হয়।
র‌্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর সিনিঃ এএসপি মোঃ বজলুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় শ্যামনগর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।