সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরায় ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধার করলো সদর উপজেলা প্রশাসন | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধার করলো সদর উপজেলা প্রশাসন

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অভিযান চালিয়ে ভূমিদস্যুদের কবল থেকে শহরের পলাশপোল মৌজার ৪৪ শতক ভিপি ‘ক’ তালিকাভুক্ত সরকারি জমি উদ্ধার করেছে।

মঙ্গলবার সকালে সদর উপজেলার বিঞ্জ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী অভিযান চালিয়ে সরকারী এ জমি উদ্ধার করেন। যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ৭৬ লক্ষ টাকা। এবিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী সাতক্ষীরার সিটিজেন জার্নালিস্ট কে জানান, সাতক্ষীরা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল মহোদয়ের দিক নির্দেশনা মোতাবেক প্রাণ সায়ের খালের সাথে থাকা সকল অবৈধ স্থাপনা ভেঙে ফেলার কার্যক্রম অব্যহত আছে। পাসাপাশি সাতক্ষীরা সদর উপজেলায় সরকারি জমি উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে।সরকারী জমি উদ্ধার অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মো: আসাদুজ্জামান, সার্ভেয়ার তারিকুল ইসলাম সহ ভূমি অফিসের সংশ্লিষ্ট রা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।