সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষীরায় বিএসটিআই'র সার্ভিল্যান্স অভিযান | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ওজন ও পরিমাপ যাচাই এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সংক্রান্ত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে সাতক্ষীরা তালার পাটকেলঘাটার মেসার্স চৌধুরী এন্ড সন্স, মেসার্স বিসমিল্লাহ ভান্ডার, মেসার্স মুকুন্দ ফ্লাওয়ার মিল এন্ড ডাল মিল ও সদরের মারকাজ মসজিদের পাশেের মেসার্স হাসিব ফুড, কাটিয়ার হুগলী বেকারী, কদমতলার কালাম বেকারীকে পরিদর্শন ও ওজনযন্ত্র যাচাই করা হয়। ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদপত্র এবং উৎপাদিত পণ্যের অনূকূলে মোড়কজাত নিবন্ধন সনদ নেওয়ার জন্য নির্দেশ দেয় বিএসটিআই।

অন্যদিকে সদরের পলাশপোলের জায়হুন ডেইরী শপ এর মোড়কজাত আবেদনের প্রেক্ষিতে কারখানা পরিদর্শন করে পরীক্ষণ প্রতিবেদন প্রস্তুত করে অভিযানকারিরা ।

এছাড়াও জেলার আশাশুনির বুদহাটা বাজার ও মহেশ্বরকাঠি মৎস্য আড়ৎ সমিতির সভাপতির সাথে তাদের ব্যবহৃত ওজনযন্ত্রসমূহ বাৎসরিক ভেরিফিকেশন ও স্ট্যাম্পিং এর ব্যাপারে আলোচনা করে বিএসটিআই।

উক্ত অভিযানটি সহকারী পরিচালক, (মেট্রোলজি) মো: কাউসার আলী এর নেতৃত্বে পরিদর্শক (মেট্রোলজি) মো: রাকিব ইসলাম কর্তৃক পরিচালিত হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।