সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরায় দোকান খোলা রাখার দাবীতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় দোকান খোলা রাখার দাবীতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

পূর্ব ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিনে সাতক্ষীরায় দোকান খোলা রাখা, শ্রমিকদের বেতন-বোনাস ঠিকমত পরিশোধসহ বিভিন্ন দাবীতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচি পালন করেছে বস্ত্র ব্যবসায়ী কর্মচারী শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে শহরের বড়বাজার সংলগ্ন ফাল্গুনি বস্ত্রালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে তারা সাতক্ষীরা প্রেসক্লাবের সামেন মানববন্ধন করে।
এসময় তারা আমাদের দাবী মানতে হবে, মানতে হবে, দ্বিতীয় দফা লকডাউন মানিনা, মানবো না ” বলে শ্লোগান দিতে থাকে। মানবন্ধনে বক্তব্য রাখেন, বস্ত্র ব্যবসায়ী কর্মচারী সমিতির সভাপতি কবির হোসেন, মোহিনী বস্ত্রালয়ের কর্মচারী সুজন, মেহেদী প্রমুখ। বক্তারা বলেন, গতবারের লকডাউনে আমাদের মানবের জীবন কাটাতে হয়েছে। কোন প্রকার সাহায্য আমরা পায়নি। এ সময় তারা সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত স্বাস্থবিধি মেনে তারা যাতে ব্যবসা করার অনুমতি পান সে জন্য সরকারের কাছে জোরদাবী রাখেন ।
এদিকে, আইন অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে শহরের ফাল্গুনি বস্ত্রালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় শ্রমিকদের বাঁধার মুখে পড়েন সাতক্ষীরা সদর সহকারী ভূমি অফিসার আসাদুজ্জামান। পরে সেখানে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে সদর সহকারী ভূমি অফিসার আসাদুজ্জামান জানান, বস্ত্র ব্যবসায়ী কর্মচারী শ্রমিকরা তাদের কিছু দাবীর কথা তাকে জানালে তাদের ব্যবসায়ী সংগঠনের পক্ষে জেলা প্রশাসকের কাছে লিখিত ভাবে বিষয়টি জানানোর কথা বলা হয়েছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

তালায় সরকারি রাস্তা কেটে ঘের সম্প্রসারণের অভিযোগ

তালায় গৃহবধূর লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা দ্বিধায় পরিবার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।