সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষীরার শ্রেষ্ট করদাতার তালিকায় আপন দুই ভাই | চ্যানেল খুলনা

সাতক্ষীরার শ্রেষ্ট করদাতার তালিকায় আপন দুই ভাই

সাতক্ষীরা জেলার শ্রেষ্ট করদাতার তালিকায় রয়েছেন জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফার ২ ছেলে। জেলা পর্যয়ে বাংলাদেশ সরকারকে সর্বচ্চ আয়কর দিয়ে আবারো শীর্ষে রয়েছেন তারা। ২০১৯-২০ অর্থ বছর সেরা করদাতা হিসাবে নির্বাচিত হয়েছেন বড় ছেলে আজহারুল ইসলাম ও ছোট ছেলে আশিকুর রহমান। কর কমিশন খুলনার এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এছাড়া ২০১৪সাল থেকে এ পর্যন্ত উক্ত পরিবার প্রতিবছর ২/৩ জন  জেলা  ও বিভাগীয় পর্যয়ে শ্রেষ্ট সম্মানন পেয়েছেন।
উল্লেখ্য যে, জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফার ব্যক্তি উদ্যোগে নিজস্ব অর্থায়নে ৬টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডের প্রকৃত গরীব অসহায় মানুষদের খুঁজে বের করে পাঁকা গৃহ নির্মান কাজ চলমান রয়েছে। একই সাথে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, ত্রাণ প্রদান, অসহায়দের চিকিৎসা সহায়তা সহ নানামূখি সহযোগীতা চালিয়ে যাচ্ছেন।
জেলার সেরা করদাতা তরুন ব্যবসায়ী আজহারুল ইসলাম জানান, বেশি বেশি কর দিয়ে সরকারের উন্নয়নে অংশ গ্রহন করা অনেক আনন্দের বিষয়। তাই সবাইকে কর দিয়ে এগিয়ে আসতে হবে। তাহলে দেশের উন্নয়ন দ্রুত বাস্তবায়ন হবে। আমাদের মত ব্যবসায়ীরা যদি সবাই প্রতিযোগীতা করে কর প্রদান করে তাহলে দেশের মানুষের জীবনযাত্রার মান সহজে বদলে যাবে।
জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা জানান, ২০১৪ সাল থেকে আমার পরিবার সরকারকে সর্বচ্চ কর দিয়ে সম্মানিত হয়েছে। সরকার আমাদের কর বাহাদুর পরিবার উপাধি দিয়েছেন। সত্যি এটি অনেকে খুশির খবর। আমরা এই ধারা অব্যাহত রাখতে চাই। তিনি আরো বলেন, যতদিন বেঁচে থাকব সরকারের কর দিয়ে মানুষের কল্যাণে কাজ করে যাব। আসুন সবাই মিলে সরকারের হাতকে আরো শক্তিশালি করি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।