সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরার পাটকেলঘাটা কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে হিল্লোল প্যানেল নির্বাচিত | চ্যানেল খুলনা

সাতক্ষীরার পাটকেলঘাটা কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে হিল্লোল প্যানেল নির্বাচিত

সাতক্ষীরা প্রতিনিধি:: সাতক্ষীরার পাটকেলঘাটা কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য কাজী হিল্লোল সমর্থিত পূর্ন প্যানেল জয় লাভ করেছে। শনিবার (১৬ই নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে বিদ্যালয় ক্যাম্পাসে এ নির্বাচন অনুষ্টিত হয়। এ নির্বাচনে ৫৮৯ জন অভিভাবক সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। ৩১টি ভোট বাতিল ঘোষণা করা হয়। এ নির্বাচনে মোঃ হাফিজুর রহমান আম প্রতীক নিয়ে সর্বোচ্চ ২৮৬ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন। শেখ নজিবুল হক আনারস প্রতীকে ২৮৫ ভোট পেয়ে ২য়, গাজী পলাশ উদ্দীন দোয়াত প্রতীক নিয়ে ২৭৭ ভোট পেয়ে ৩য়, রাশিদুল ইসলাম ব্যাগ প্রতীক নিয়ে ২৬৫ ভোট পেয়ে ৪র্থ, সংরক্ষিত (মহিলা) অভিভাবক সদস্য নির্বাচনে ফতেমা খাতুন কলস প্রতীকে সর্বোচ্চ ২৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন।

নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন তালা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন৷ প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান। সন্ধ্যা ৬টার দিকে ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি ঘোষ সনৎ কুমার, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জিল্লাল হোসেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিমল কুমার রায়, আ”লীগ নেতা তবিবার গাজী, স্থানীয় সাংবাদিক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সম্পূর্ণ সুষ্টু ও নিরপেক্ষ ভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এলাকাবাসী নির্বাচন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায়।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচন

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।