সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষীরার তিন উপজেলায় ৩ জনের মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

সাতক্ষীরার তিন উপজেলায় ৩ জনের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার সদর, কলারোয়া ও আশাশুনি উপজেলার পৃথক স্থান থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) সকালে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর বেড়বাড়ি গ্রামে নিজ ঘরের ভেতর গলায় ফাঁস দেওয়া অবস্থায় অমিত হাসান (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মোসলেম সরদারের ছেলে। সদর থানার ওসি মাসুদুর রহমান জানান, অমিত অনলাইন জুয়া ও মাদকাসক্তির কারণে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

অন্যদিকে কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামের একটি মোবাইল টাওয়ারের পাশ থেকে মেহেদী হাসান (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার কয়লা গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং পেশায় মধু ব্যবসায়ী ছিলেন।

কলারোয়া থানার ওসি মো. শাহিন বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। দুর্বৃত্তরা অন্যত্র হত্যা করে মরদেহ টেনে এনে সেখানে ফেলে গেছে বলে ধারণা পুলিশের। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

এদিকে আশাশুনি উপজেলার বেউলা লম্বাডাঙ্গা খাল থেকে আব্দুর রহিম (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি শ্বেতপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, দীর্ঘ ১৪ বছর ধরে তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। শুক্রবার ভোরে নামাজ পড়তে বের হওয়ার পর খালে তার মরদেহ পাওয়া যায়।

তিনটি ঘটনারই তদন্ত করছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।