সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষীরার ডেপুটি জেলার ডলি আক্তার বরখাস্ত : কারা অধিদপ্তরে ক্লোজড | চ্যানেল খুলনা

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কটূক্তি

সাতক্ষীরার ডেপুটি জেলার ডলি আক্তার বরখাস্ত : কারা অধিদপ্তরে ক্লোজড

চ্যানেল খুলনা ডেস্কঃস্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কটূক্তির দায়ে সাতক্ষীরার ডেপুটি জেলার ডলি আক্তার ওরফে জলি মেহেজাবিন খানকে বরখাস্ত করে কারা অধিদপ্তরে ক্লোজড করা হয়েছে। গত রবিবার সন্ধ্যায় কারা অধিদপ্তর থেকে সাতক্ষীরা জেলা কারাগারে এ সংক্রান্ত একটি নির্দেশনা পত্র এসেছে বলে নিশ্চিত করেছেন সাতক্ষীরার জেল সুপার আবু জায়েদ।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির দায়ে সাতক্ষীরার ডেপুটি জেলার ডলি আক্তারকে সাময়িক বরখাস্ত করে কারা অধিদপ্তরে ক্লোজড করা হয়েছে। সন্ধ্যায় এ সংক্রান্ত একটি পত্র এসেছে সাতক্ষীরা কারা দপ্তরে। গত ৩ সেপ্টেম্বর ডেপুটি জেলার ডলি আক্তারের ব্যবহৃত জলি মেহেজাবিন খান ফেসবুক আইডি থেকে একটি পোস্টকৃত ছবির মন্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিলাই (বিড়াল) লিখে কটূক্তি করেন তিনি।
উল্লেখ্য, গত পহেলা সেপ্টেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ৫৬তম কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের একটি অনুষ্ঠানে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন এই নারী কারা কর্মকর্তা। সেখানে কুচকাওয়াজ পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। ধারাভাষ্য দেওয়ার মুহূর্তে নিজের সেলফি তুলে রাখেন তিনি। এর দুই দিন পর ৩ সেপ্টেম্বর সকাল ৮.৪৯ মিনিটে তিনি তার ব্যবহৃত জলি মেহেজাবিন খান নামের ফেসবুকে এটি পোস্ট করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।