সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরায় পাওয়ার গ্রিড লাইনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় পাওয়ার গ্রিড লাইনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

সাতক্ষীরায় বিদ্যুতের মূল গ্রিড লাইনে ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে জেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১১টা ১০ মিনিটে সদর উপজেলার বিনাপোতা এলাকায় ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড লাইনের স্টেশনে একটি ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন লাগে। খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

সাতক্ষীরা গ্রিড লাইনের ইনচার্জ রাসেল ইসলাম জানান, ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। তিনি আশা প্রকাশ করেন, বিকেলের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক নুরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার ওভারহিটিং বা বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ড ঘটেছে।

অগ্নিকাণ্ডে বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়ায় শহর ও গ্রামীণ জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। মিল-কারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান ও দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।