সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষীরায় কলেজ শিক্ষকের সঙ্গে উগ্র আচরণ, শিক্ষার্থীদের বিক্ষোভে কোচিং সেন্টার সিলগালা | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় কলেজ শিক্ষকের সঙ্গে উগ্র আচরণ, শিক্ষার্থীদের বিক্ষোভে কোচিং সেন্টার সিলগালা

সাতক্ষীরা সরকারি কলেজের এক শিক্ষকের সঙ্গে একজন কোচিং সেন্টার পরিচালকের চরম উগ্র ও অশালীন আচরণের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে কলেজ ক্যাম্পাস এলাকা। বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টার দিকে অভিযুক্ত কোচিং পরিচালক ডা. সজীবের গ্রেপ্তারের দাবিতে কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

জানা যায়, সাতক্ষীরা সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক মোহাম্মদ শহিদুল ইসলাম কলেজ চলাকালীন সময়ে কোচিং সেন্টার খোলা রাখার বিষয়ে আপত্তি জানান। এই ঘটনার জেরে কোচিং পরিচালক ডা. সজীব (যিনি ওই কলেজেরই প্রাক্তন ছাত্র) মোবাইল ফোনে শিক্ষক শহিদুল ইসলামের সঙ্গে অশালীন ও উগ্র আচরণ করেন। তাদের সেই কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে শত শত শিক্ষার্থী কলেজের সামনের সড়ক অবরোধ করেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ডা. সজীব বায়োলজি কোচিং সেন্টারটি ঘেরাও করে সেখানে ভাঙচুরের চেষ্টা চালায়। এর ফলে প্রায় এক ঘণ্টা ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রæত ঘটনাস্থলে পৌঁছায় সাতক্ষীরা সদর থানা পুলিশ। এসময় শিক্ষার্থীদের দাবির মুখে এবং উত্তপ্ত পরিস্থিতি বিবেচনা করে পুলিশ ওই কোচিং সেন্টার থেকে একটি কম্পিউটার ও হার্ডডিস্ক জব্দ করে। পরবর্তীতে পুরো কোচিং সেন্টারটি সিলগালা করে দেয়া হয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুশান্ত ঘোষ বলেন, শিক্ষকের সঙ্গে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতেই আপাতত কোচিং সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়েছে।

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল হাসেম বলেন, সজীব এই কলেজেরই প্রাক্তন ছাত্র হওয়া সত্তে¡ও একজন শিক্ষকের সঙ্গে যে আচরণ করেছে, তা অনাকাঙ্ক্ষিত। বর্তমানে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, অভিযুক্ত ডা. সজীবকে দ্রæত গ্রেপ্তার না করা হলে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।