সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩ | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরার তালা উপজেলায় মাদকের তথ্য দেওয়াকে কেন্দ্র করে এক গ্রাম পুলিশকে মারধরের ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় অভিযানকারী পুলিশ সদস্যদেরও অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করেছে। মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাজরাকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাজরাকাটি গ্রামের মৃত আপু বিশ্বাসের ছেলে ফারুক বিশ্বাস, নূর ইসলাম বিশ্বাসের ছেলে রফিকুল বিশ্বাস ও মোসলেম খাঁর ছেলে রাশেদ খাঁ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকের তথ্য দেওয়ার অভিযোগে গত ৩ অক্টোবর রাতে হাজরাকাটি বাজারের একটি চায়ের দোকানের সামনে খলিলনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সোহেল শেখকে মারধর করা হয়। বিল্লাল বিশ্বাস, ফারুক বিশ্বাস ও হযরত সরদারসহ কয়েকজন তার ওপর হামলা করেন বলে অভিযোগ রয়েছে।

লাঠিপেটায় আহত সোহেলকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে নিরাপত্তা ও ন্যায়বিচার চেয়ে তিনি তালা থানায় লিখিত অভিযোগ করেন।

ওই অভিযোগ ও সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে রোববার রাতে অভিযুক্তদের আটক করতে হাজরাকাটি গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় হযরত নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তবে স্থানীয় কয়েকজন তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে অভিযানকারী পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখেন বলে অভিযোগ।

খবর পেয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক অতিরিক্ত পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করা হয়। একই সঙ্গে অভিযান চালিয়ে ফারুক বিশ্বাস, রফিকুল বিশ্বাস ও রাশেদ খাঁকে আটক করা হয়।

তালা থানার উপপরিদর্শক (এসআই) মহাসীন জানান, পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়া, সরকারি কাজে বাধা এবং পুলিশ সদস্যদের অবরুদ্ধ করার অভিযোগে পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করেছে। মামলায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

ওসি আবু বকর সিদ্দিক বলেন, গ্রাম পুলিশকে মারধরের ঘটনায় করা অভিযোগের ভিত্তিতে আসামিদের আটকের জন্য পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের কাছ থেকে আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়া এবং পুলিশ সদস্যদের অবরুদ্ধ করার ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। এ ঘটনায় করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।