সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় রূপার গহনাসহ চোরাচালানী আটক | চ্যানেল খুলনা

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় রূপার গহনাসহ চোরাচালানী আটক

সাতক্ষীরায় বিজিবি সদস্যরা পৃথক অভিযানে ১ কেজি ৬৫০ গ্রাম ওজনের ভারতীয় রূপার গহনাসহ এক চোরাচালানিকে আটক করেছে। বুধবার (১২ জানুয়ারি) ও মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় কলারোয়া উপজেলার রাইটা ও দেবহাটা উপজেলার কুলিয়া এলাকায় অভিযান চালিয়ে এই রূপার গহনা উদ্ধার করা হয়।

আটক চোরাচালানির নাম মোঃ শামীম হোসেন (২৮)। সে সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার মৃত মহব্বত সরদারের ছেলে।
বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার নায়েক প্রশান্ত কুমারের নেতৃত্বে রাত পৌনে ৮টার দিকে কলারোয়া উপজেলার রাইটা গ্রামে অভিযান চালিয়ে ৯ কেজি ৭০০ গ্রাম ওজনের ভারতীয় রূপার গহনাসহ চোরাচালানী শামীম হোসেনকে আটক করে। সীমান্তের মেইন পিলার ১৩ এর সাব পিলার ৩ ও রেফারেন্স পিলার ১০ বরাবর এলাকা থেকে এই গহনা উদ্ধার করা হয়।
আটক আসামীকে কলারোয়া থানায় সোর্পাদ করা হয়েছে। এঘটনায় বিজিবি’র পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে ব্যাটালিয়নের অধীনস্থ বিজিবি ভোমরা বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ মিজানুর রহমান নেতৃত্বে সন্ধ্যায় দেবহাটার কুলিয়া মোড় এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ১ কেজি ৯৫০ গ্রাম ওজনের ভারতীয় রূপার গহণা আটক করা হয়।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি, বিজিবি’র পৃথক অভিযানে ১৫ লক্ষ ১৪ হাজার ৫শ’ টাকা মূল্যের ১১ কেজি ৬৫০ গ্রাম ওজনের ভারতীয় রূপার গহনা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। রূপার গহনাসমূহ সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

‎তালায় অবসর প্রাপ্ত শিক্ষকের দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ!

তালায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেপ্তার ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।