সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিককে বহিষ্কার | চ্যানেল খুলনা

কমিটি বিলুপ্ত ঘোষণা

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিককে বহিষ্কার

চ্যানেল খুলনা ডেস্কঃসংগঠনের গঠনতন্ত্র পরিপন্থি কাজের সাথে জড়িত থাকার অভিযোগ প্রমানিত হওয়ায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সাথে জেলা ছাত্রলীগের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত করা হয়েছে। ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যকরী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভুট্টাচার্য কর্তৃক গত ৩ ডিসেম্বর রাতে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সাথে নতুন কমিটি গঠনের লক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের আগামী ১৮ ডিসেম্বর ২০১৯ তারিখের মধ্যে সংগঠনের দপ্তর সেল বরাবর জীবন বৃত্তান্ত পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভুট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর সাতক্ষীরার কালিগঞ্জে বিকাশের ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাদিকের দুই সহযোগী সাইফুল ও দীপ সম্প্রতি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়। এঘটনার পর ছিনতাইয়ের ২২ লক্ষ টাকা ও অবৈধ অস্ত্র নিয়ে পালিয়ে যায় সাদিক। পরে সাদিককে আসামি করে সাতক্ষীরা সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে ডিবি পুলিশ। তাকে আটকের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এদিকে যতই দিন যাচ্ছে ততই সাদিক ও তার সহযোগিদের অপরাধ জগত সম্পর্কে বিভিন্ন তথ্য বেরিয়ে আসছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।