সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সাংসদ সেখ জুয়েলের সাথে বরিশাল সমিতি’র নেতৃবৃন্দের মতবিনিময় | চ্যানেল খুলনা

সাংসদ সেখ জুয়েলের সাথে বরিশাল সমিতি’র নেতৃবৃন্দের মতবিনিময়

পদ্মার এপারের আঞ্চলিক নামের মানব ও সমাজ কল্যাণমূলক রেজিস্টার্ড বৃহত্তম সংগঠন ঐতিহ্যবাহী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনা’র নেতৃবৃন্দ অদ্য ০৪-১০-২০২২ তারিখ মঙ্গলবার দুপুরে নগরীর শেরে বাংলা রোডস্থ কার্যালয়ে খুলনা-২ আসনের সংসদ সদস্য বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সেখ সালাহউদ্দিন জুয়েলের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় সংসদ সদস্য তাঁর নির্বাচনী এলাকায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- বর্ণনা করে সকলকে ঐক্যবদ্ধভাবে বর্তমান সরকারের ভিশন ও মিশন বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান। মতবিনিময়কালে সংসদ সদস্য নেতৃবৃন্দের ও সমিতির কর্মকান্ডের খোঁজ-খবর নেন এবং মানব কল্যাণে সমিতির কাজের প্রশংসা করেন।

এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগ ও সমিতির ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব রোটাঃ অধ্যক্ষ দেলওয়ারা বেগম, সমিতির উপদেষ্টা ও মেজর ডোনার মেম্বর আলহাজ্ব রোটাঃ সুলতান হোসেন খান, ভাইস প্রেসিডেন্ট ফিরোজ আলম খান, আলহাজ্ব মনির হোসেন, কাজী নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, সমিতির নেতা আলহাজ্ব রোটাঃ আলতাব হোসেন, ২০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব চ ম মুজিবর রহমান, আলহাজ্ব ইঞ্জিঃ কাজী এনায়েত হোসেন, প্রকৌঃ মাহাবুবুর রহমান শামীম, মোঃ হুমায়ুন কবির খান, ডোনার মেম্বর মোঃ হুমায়ুন কবির বালী, মনির উদ্দিন এবং সাংসদের এপিএস ড. সাইদুর রহমান, কাজী জাহিদ হোসেন প্রমুখ। অপর এক বিবৃতিতে সমিতির নেতৃবৃন্দ সনাতন ধর্মাম্বলিদের বিজয়ার শুভেচ্ছা জানান।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।