সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সাংবাদিককের উপর হামলা ও হুমকির নিন্দা বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি) | চ্যানেল খুলনা

সাংবাদিককের উপর হামলা ও হুমকির নিন্দা বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)

সম্প্রতি দৈনিক খুলনা টাইমসের সম্পাদক সুমন আহমেদ ও দৈনিক আমার দেশ খুলনা ব্যুরো স্টাফ রিপোর্টার ও দৈনিক প্রবাহের মফস্বল সম্পাদক মো. কামরুল হোসেন মনিকে হুমকি এবং সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের উপর বহিরাগতদের অতর্কিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জার্নালিস্ট প্রটেট কমিটির নেতৃবৃন্দ।

ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড আর্টিকেল-১৯ এর সহযোগিতায় গঠিত সংগঠনটি মনে করে, সাংবাদিকতা একটি নির্ভীক ও স্বাধীন পেশা। সাংবাদিকরা অপরাধীকে অপরাধী বলবে এটাই স্বাভাবিক। তবে এ পেশাকে বঁাধাগ্রস্ত করতে কিছু মহল বিভিন্ন সময় সাংবাদিকদের উপর হামলা ও হুমকি দিয়ে আসছে। সুতারাং সংগঠনটি মনে করে সাংবাদিকতার এই স্বাধীন পেশাটিকে পরাধীনতার শিকলে আবদ্ধ করতে যারা বাধাগ্রস্ত করছে তাদের আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।

বিবৃতিদাতারা হলেন জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি দৈনিক কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক কৌশিক দে, সাধারণ সম্পাদক গে­াবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবির , সিনিয়র সহ-সভাপতি দৈনিক প্রবাহের চীফ রিপোর্টার মুহাম্মাদ নুরুজ্জামান , ইনডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি অভিজিৎ পাল, এসএ টিভির রকিবুল ইসলাম মতি , যুগ্ম সম্পাদক মাইটিভির শিশির রঞ্জন মল্লিক, দপ্তর সম্পাদক বাংলা টিভির তরিকুল ইসলাম ডালিম, প্রচার সম্পাদক প্রবাহের মোঃ শামীম হোসেন, নির্বাহী সদস্য মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল পপলু, ডেইলি স্টারের মোঃ হাবিবুর রহমান, দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান, দৈনিক বাংলার দূতের মোঃ মামুন হাচান, ভোরের ডাকের এস এম মাহবুবুর রহমান প্রমুখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।